দেবী দুর্গার সাজে তাক লাগালেন পরীমণি!

ঘণ্টার ব্যবধানে লাখো ভিউ!

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পিএম

চোখের পলক না ফেললে বোঝার বোঝার এতটুকু সুযোগ নেই- সামনে দাঁড়িয়ে থাকা রূপসী কি কোনো মণ্ডপের মৃন্ময়ী প্রতিমা, নাকি সত্যিকারের কোনো রক্তমাংসের মানুষ! দেবী দুর্গার রাজকীয় সাজে এমনই এক চমকপ্রদ ও মনোমুগ্ধকর অবতারে হাজির হয়ে নেটিজেনদের চোখ ধাঁধিয়ে দিলেন চিত্রনায়িকা পরীমণি।

রোববার দুপুরে, নিজের অফিশিয়াল ফেসবুক পেজে নতুন একটি ফটোশুটের ভিডিও ক্লিপ পোস্ট করেন এই অভিনেত্রী। আর পোস্ট হতেই সোশ্যাল মিডিয়ায় যেন লাইক-কমেন্টের ঝড় বয়ে গেল! ভিডিওতে দেখা যায়, দেবী দুর্গার অকৃত্রিম অবহে লাল পেড়ে ধবধবে সাদা শাড়িতে সেজেছেন পরী। মাথায় শোভা পাচ্ছে সুউচ্চ রাজকীয় মুকুট, গলায় তাজা ফুলের ঢাউস মালা, শরীরজুড়ে ঐতিহ্যবাহী গয়নার ঝলকানি আর পরম ভক্তিতে হাতে ধরা একটি লাল পদ্মফুল।


একদম শারদীয় দুর্গোৎসবের খাঁটি আবহে নিজেকে মেল ধরেছেন পরীমণি। সত্যি বলতে, এমন অবিকল দেবীর রূপে তিনি যদি দেশের কোনো পূজামণ্ডপে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকেন, তবে এক মুহূর্তের জন্য যে কেউ তাকে স্বয়ং দেবী দুর্গার মর্ত্যে আগমন বলে ভুল করবেন! ভক্তদের উদ্দেশ্যে এই বিশেষ ফটোশুটের ক্যাপশনে পরীর সংক্ষিপ্ত কিন্তু অর্থবহ বার্তা- ‘শুভ শক্তির জয় হোক।’

পরীমণিকে এমন অপার্থিব রূপে দেখে মুগ্ধতায় ভাসছেন তার অগণিত অনুরাগী ও নেটিজেনরা। কমেন্ট বক্সে প্রশংসা ও বিস্ময়ের বান ডেকেছে। কেউ ভালোবেসে লিখেছেন, পরী সব সাজেই পরী! আবার কেউ উন্মুখ হয়ে লিখেছেন, পুরো দুর্গা! দ্য ডিভা।


পরীর রূপের প্রশংসা করে এক ভক্ত মিষ্টি মন্তব্য করেছেন, কয়েক দিন আগেই ভেবেছিলাম আপনাকে দুর্গা সাজলে দারুণ মানাবে। আজ সত্যি সত্যি দেখে বিশ্বাসই হচ্ছে না, এককথায় অসাধারণ লাগছে!

পরীর এই ক্ষিপ্র গতির ক্রেজ স্পষ্ট ধরা দিচ্ছে পরিসংখ্যানের ডিজিটেও! ফেসবুকে ভিডিওটি পোস্ট করার মাত্র এক ঘণ্টার মাথায় প্রতিক্রিয়া ছাড়িয়ে যায় ৩৭ হাজারের ঘর। ভিডিওটিতে মন্তব্য জমা পড়ে প্রায় সাড়ে পাঁচ হাজার, আর দেখতে না দেখতে শত শত শেয়ারের মাধ্যমে ভিডিওর ভিউ ছাড়িয়ে গেছে সাড়ে পাঁচ লাখের কোটা!


ব্যক্তিগত জীবন ও গ্ল্যামার দুনিয়ার চর্চার পাশাপাশি অভিনয়েও ছন্দ বজায় রাখছেন পরীমণি। তার হাতে রয়েছে প্রখ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নতুন ওয়েব ফিল্ম ‘সেপারেশন’।

সম্প্রতি থ্রিলার ধাঁচের এই প্রজেক্টের কাজ শেষ করেছেন তিনি, যেখানে তার বিপরীত স্ক্রিন শেয়ার করছেন অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। সিনেমাটির আনুষ্ঠানিক মুক্তির তারিখ এখনো ঘোষণা করা না হলেও, আপাতত দুর্গা রূপের এই চোখধাঁধানো ফটোশুট দিয়েই অনুরাগীদের মনে বিজলী ছড়িয়ে যাচ্ছেন পরী!

একাত্তর/এআরএস
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
আজ দক্ষিণ ভারতীয় সিনেমার ‘লেডি সুপারস্টার’ বললেই যার নাম এক বাক্যে কোটি কোটি টাকার চুক্তির সঙ্গে ভেসে ওঠে, সেই নয়নতারার ক্যারিয়ারের শুরুটা কিন্তু মোটেও এমন রাজকীয় ছিল না! আজ যিনি ছবি প্রতি কোটি...
রমজানের পবিত্র মাসে নিজের জীবনযাপন ও খাদ্যাভ্যাস নিয়ে খোলামেলা কথা বলেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি রাজধানীর এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, রোজা রাখলেও খাবার দাবারে খুব একটা আড়ম্বর পছন্দ...
সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রাঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছিলেন। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে অনৈতিক কাজে জড়িয়ে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি প্রবাসীর বিষয়ে এবার ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার কাছে...
সারা দেশে এডিস মশার মারাত্মক দাপট আর ডেঙ্গুর প্রাণঘাতী ছোবল কিছুতেই থামছে না! মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ছয় জনের করুণ মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকাকে মানুষের কল্যাণে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব। ঢাকার আমিনবাজারে গত দুই মাসে দৃশ্যমান পরিবর্তন এর...
রঙিন বেলুনের উড্ডয়ন, মাঠে দৃষ্টিনন্দন দলীয় নৃত্য আর গ্যালারিজুড়ে উপচে পড়া উন্মাদনা-উৎসবমুখর আবহ আর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে রাজধানীতে জমকালো সূচনা হলো চার জাতি আন্তর্জাতিক হ্যান্ডবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর