অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং বর সনি পোদ্দারের হানিমুন হচ্ছেনা আপাতত। গত ৯ জানুয়ারি সোমবার কোভিড পরীক্ষায় জানা গেছে সনি পোদ্দার করোনায় আক্রান্ত। এমনকি বাবা বীরেন্দ্রনাথ সাহাও করোনা পজিটিভ। এ অবস্থায় ১৫ জানুয়ারির অনুষ্ঠানও আপাতত স্থগিত করেছেন মিম।
মঙ্গলবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন মিম। মিম জানিয়েছে, বিয়ের পর থেকেই পরো পরিবার ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন। এরপরই এলো করোনার খবর। মিম বলেন, ‘সনি ও বাবার রেজাল্ট পজিটিভ’।
২০০৭ সালে লাক্স সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম। এরপর ছোট-বড় পর্দায় দাপটের সাথে কাজ করে যাচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
গত জন্মদিনে বিয়ের খবর জানিয়েছিলেন চিত্রনায়িকা বিদ্যা। ব্যাংক কর্মকর্তা সনি পোদ্দারের সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করার কথা জানিয়েছিলেন। এরপর গত পাঁচ জানুয়ারী সাতপাকে বাঁধা পড়েন এই অভিনেত্রী।
রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বসে মিমের বিয়ের জমকালো আসর। কঠোর গোপনীয়তার মধ্যে দুই পরিবারের সদস্য আর কাছের মানুষরাই পাশে ছিলেন মিম-সনির এই বিশেষ মুহূর্তে।
একাত্তর/ এনএ