আবারও জুটি বাঁধলেন সিয়াম-বিদ্যা সিনহা 

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৪:২৭ পিএম

নিরবতা ভেঙে আবারও সরব হচ্ছেন চলচ্চিত্র অঙ্গনের তারকারা। প্রেক্ষাগৃহে যেমন আবারও দর্শক ফিরতে শুরু করেছে তেমনি ব্যস্ততা বাড়ছে তারকাদেরও। শ্যুটিং এর পাশাপাশি বিভিন্ন পণ্যের শুভেচ্ছা দূত হচ্ছেন তারকারা। সম্প্রতি জনপ্রিয় তারকা জুটি সিয়াম আহমেদ এবং বিদ্যা সিনহা মিমকেও দেখা গেলো দেশের অন্যতম ফ্যাশন ব্র্যান্ড সেইলরের শুভেচ্ছা দূতের তালিকায়। 

তবে, এই জুটিকে আপাতত কোনো সিনেমায় দেখা যাবে না। এই সময়ের ক্রেজ সিয়াম-মিম জুটি ব্যান্ড অ্যাম্বেসেডর হয়েছেন দেশের জনপ্রিয় ফ্যাশন ব্যান্ড সেইলরের। সম্প্রতি জমকালো এক আয়োজনের মাধ্যমে এই দুই তারকার সঙ্গে চুক্তির ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সেইলরের প্রধান পরিচালন কর্মকর্তা রেজাউল কবির এবং ইপিলিয়ন গ্রুপের পরিচালকসহ উপস্থিত ছিলেন ফ্যাশন ইন্ডাস্ট্রির বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

অনুষ্ঠানে মিম বলেন, আমার কাছে মনে হয়েছে ‘সেইলর’ একটি বেস্ট ব্র্যান্ড। সো এ রকম একটি ব্র্যান্ড করতে পারলে আমারও ভালো লাগবে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার আগে ছয় মাস তিনটি প্রজেক্টে কাজ করেছি একসঙ্গে। কাজ করতে করতে একটা ভালো লাগা তৈরি হয়েছে। মনে হয়েছে আমি সেইলর ফ্যামিলির একজন সদস্য। সো ওই জায়গা থেকে আমাকে যখন অফার করা হয়, তখন এক্সসাইটেড হয়ে যাই। আসলে সেই ভালো লাগার জায়গা থেকেই যুক্ত হওয়া।

আর সিয়াম বলেন, একই চিন্তা ধারা কিংবা মানসিকতা দুজন মানুষ যখন এক হয়, তখন আসলে ক্রেজিনেস ঘটে। এই ব্র্যান্ডকে পছন্দ করার কারণ হলো ‘সেইলর’র টিম। আজ আমার প্রাউড হচ্ছে, আমি এমন একটি ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে যাচ্ছি, সাধারণ মানুষের কাছে সেই ব্র্যান্ডটির ভেল্যু অনেক হাই। আমার মনে হয় আমাকে সেইলর খুব ভালো ডিফাইন করতে পারে।

২০১৫ সালে যাত্রা শুরু করা ‘সেইলর’ বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যতম একটি ফ্যাশন ব্র্যান্ড। এর এক মুখপাত্র জানান, সিয়াম ও মিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগদান আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তাদের প্রতিভা, স্টাইল এবং জনপ্রিয়তা সেলরের দর্শনকে পরিপূর্ণভাবে উপস্থাপন করে। 

প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও জানানো হয়, এই উদ্যোগ শুধু গ্রাহক সন্তুষ্টির দিকে লক্ষ্য রাখে না, বরং চলতি ফ্যাশন ইন্ডাস্ট্রির প্রতি সেইলর-এর দায়বদ্ধতাও প্রতিফলিত করে। ‘সেইলর’ দেশের ফ্যাশন দৃশ্যপটে এক নতুন মানদণ্ড তৈরি করতে চায়, যেখানে গ্রাহকদের চাহিদা, বিনোদন এবং মান সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।

 

এআরএস
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক...
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের নাম আবারও উজ্জ্বল করলেন নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত। শুক্রবার রাতে নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ ৫৪তম রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বিগ স্ক্রিন...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর