মালদ্বীপের হুরুলহি দ্বীপে দারুণ সময় কাটাচ্ছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং বর সনি পোদ্দার। গত বুধবার সন্ধ্যায় অসাধারণ কিছু ছবি ফেসবুকে পোষ্ট করেছেন এই অভিনেত্রী। ছবিতেই যেন জানিয়ে দিচ্ছেন কতোটা বিশেষ সময় পার করছেন এই দম্পত্তি।
দ্বীপের চারপাশ, সমুদ্রের জল আর অবকাশকেন্দ্র। আছে সমুদ্রের ঢেউয়ের শব্দ, পাখির ডাকে ঘুম ভাঙার সকাল। সবকিছু মিলিয়ে বেশ দারুন সময় পার করছেন বিদ্যা এবং সনি। গত মঙ্গলবার সকালে মধুচন্দ্রিমার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন মিম ও সনি পোদ্দার এবং আগামী ১৯ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে তাদের।
২০০৭ সালে লাক্স সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম। এরপর ছোট-বড় পর্দায় দাপটের সাথে কাজ করে যাচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
গত জন্মদিনে বিয়ের খবর জানিয়েছিলেন চিত্রনায়িকা বিদ্যা। ব্যাংক কর্মকর্তা সনি পোদ্দারের সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করার কথা জানিয়েছিলেন। এরপর গত পাঁচ জানুয়ারী সাতপাকে বাঁধা পড়েন এই অভিনেত্রী।
রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বসে মিমের বিয়ের জমকালো আসর। কঠোর গোপনীয়তার মধ্যে দুই পরিবারের সদস্য আর কাছের মানুষরাই পাশে ছিলেন মিম-সনির এই বিশেষ মুহূর্তে।
একাত্তর/ এনএ
