মেয়ের নাম জানালেন প্রিয়াঙ্কা চোপড়া

অবশেষে অপেক্ষায় অবসান হলো। প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস তাদের মেয়ের কী নাম রেখেছেন তা প্রকাশ করেছেন। বেশ কিছুদিন ভক্ত, বন্ধু এবং মিডিয়ার কাছে গোপনীয়তার রক্ষার করার জন্য দম্পতি তাদের সন্তানের নাম বা লিঙ্গ গোপন রেখেছিলেন।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) জানা যায়, প্রিয়াঙ্কা-নিকের সন্তানের নাম মালতী ম্যারি চোপড়া জোনাস। সংস্কৃত এবং ল্যাটিন দুই ভাষার শব্দ মিলিয়ে মেয়ের নাম রেখেছেন এই তারকা জুটি।

মালতী নামের বিশেষ অর্থ হলো ছোট সুগন্ধি ফুল বা চাঁদের আলো।

সবাইকে অবাক করে গত ২২ জানুয়ারি এই দম্পতি ঘোষণা করেছিলেন, তারা সারোগেসির মাধ্যমে তাদের জীবনে একটি শিশুকে স্বাগত জানিয়েছেন।


সেসময় অফিসিয়াল এক বিবৃতিতে প্রিয়াঙ্কা তার পোস্টে লিখেছেন, ‘আমরা সারোগেটের মাধ্যমে একটি শিশুকে স্বাগত জানিয়েছি। বিষয়টি নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত। আমরা সম্মানের সঙ্গে এই বিশেষ সময়ে গোপনীয়তা চেয়ে নিচ্ছি। কারণ আমরা আমাদের মনোযোগ এখন পরিবারের উপর রাখতে চাই।’

আরও পড়ুন: প্রকাশ হলো ৭৫ তম কান উৎসবের অফিসিয়াল পোস্টার

অবশেষে তাদের প্রথম সন্তান জন্মের ঘোষণা করার তিন মাস পরে নিজের মেয়ের নাম জানালেন নিক ও প্রিয়াঙ্কা।

জানা গেছে, সারোগেসির মাধ্যমে জন্ম নেয়া শিশুটি ১৫ জানুয়ারি রাত ৮টার পরে সান দিয়েগোর একটি হাসপাতালে জন্ম নিয়েছে।


একাত্তর/আরএ