ইরানের প্রতিবাদী নারীদের পাশে প্রিয়াঙ্কা চোপড়া

আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ০৪:০৬ পিএম

ইরানের বিক্ষোভরত প্রতিবাদী নারীদের প্রতি সমর্থন জানিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

দেশটিতে মাহসা আমিনির মৃত্যুর পর তীব্র প্রতিবাদ হচ্ছে। সে দেশের নারীরা প্রকাশ্যে তাদের হিজাব খুলে ফেলছেন এবং সেগুলি পুড়িয়ে দিচ্ছেন। ফলশ্রুতিতে তাদের উপরেও চলছে অত্যাচার।

সারা পৃথিবী থেকে অনেকেই ইরানের নারীদের প্রতি সমর্থন জানিয়েছেন। সেই তালিকায় এবার যোগ দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। খবর হিন্দুস্থান টাইমসের।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) প্রিয়াঙ্কা চোপড়া তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘যথাযথভাবে’ হিজাব না পরার অভিযোগে ইরানের নীতি পুলিশ নৃশংসভাবে মাসা আমিনির জীবন কেড়ে নিয়েছে। তার মৃত্যুর প্রতিবাদে ইরানসহ সারা বিশ্বের নারীরা জেগে উঠছেন। তারা আওয়াজ তুলছেন। প্রকাশ্যে নিজেদের চুল কেটে ফেলছেন। তারা আরো নানাভাবে প্রতিবাদ করছেন।

প্রিয়াঙ্কা চোপড়া বলেন, যুগ যুগ ধরে জোর করে নিশ্চুপ রাখার পর যে কণ্ঠ জেগে ওঠে, তা ঠিক আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হয়। তারা (ইরানি নারী) থামবেন না। তাদের থামানো যাবে না।

ইরানি নারীদের উদ্দেশে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, আমি আপনাদের সাহস দেখে, উদ্দেশ্যের কথা জেনে বিস্মিত। আক্ষরিক অর্থেই পিতৃতান্ত্রিক প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করা, নিজেদের অধিকারের জন্য লড়াই করতে জীবনের ঝুঁকি নেওয়া সহজ নয়। তবে আপনারা সাহসী নারীরা প্রতিদিন এই কাজ করে চলছেন।

প্রিয়াঙ্কা চোপড়া ইরানি কর্তৃপক্ষ, দেশটির ক্ষমতাসীনদের বিক্ষোভকারীদের কথা শোনার আহবান জানিয়েছেন। তাদের সমস্যা বোঝার জন্য অনুরোধ করেছেন

আরও পড়ুন: ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি ইইউ'র

প্রসঙ্গত, হিজাবনীতি ভঙ্গ করার অভিযোগে ১৩ সেপ্টেম্বর মাসাকে গ্রেপ্তার করে ইরানি পুলিশ। এরপর পুলিশের হেফাজতে ১৬ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। এরপর থেকেই প্রতিবাদ করছেন দেশটির নারীরা।


একাত্তর/আরএ

দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
টালিউডের রুপোলি পর্দা কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে তীব্র তোলপাড়। টলিপাড়ার মিষ্টি নায়িকা থেকে সরাসরি দিল্লির সংসদ ভবনে জায়গা করে নেওয়া এই...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর