নিক-প্রিয়াঙ্কার রাজপ্রাসাদ, পুনর্নির্মাণে ১৬০০ কোটি!

আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১০:৩১ পিএম

নিক-প্রিয়াঙ্কার প্রাসাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে বারবার। সাজসজ্জা আর বিলাসিতায় যেন স্বপ্নের স্বর্গ। আমেরিকার লস অ্যাঞ্জেলসের সেই বিলাসবহুল বাড়ির দাম ছিল প্রায় ২ কোটি ডলার, সেই প্রাসাদকে মেরামতি করে রাজপ্রাসাদে পরিণত করেছেন এই দম্পতি। মেয়ে মালতীকে নিয়ে এখন থেকে এই বাড়িতেই থাকবেন নিক-প্রিয়াঙ্কা।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল বলছে, স্বপ্নের এই প্রাসাদ পুনর্নির্মাণ করতে ১৬০০ কোটি রুপি খরচ করেছেন আলোচিত এই দম্পতি। অন্দরমহল থেকে শুরু করে বাইরের বাগান, চারিদিক সবুজের সমারোহ, নান্দনিক নকশাসহ সুইমিং পুল সবকিছু যেন এক স্বর্গীয় আবেশ! 

হলিউডের জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া এবং আমেরিকান সংগীতশিল্পী নিক জোনাস ২০১৮ সালে রাজস্থানে রাজকীয়ভাবে বিয়ে করে লস অ্যাঞ্জেলসের সেই বিলাসবহুল প্রাসাদ কিনে ফেলেন। সেই বাড়ির ছবি একাধিকবার তারা পোস্ট করেন নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলে। এমন এক ঈর্ষণীয় বাংলো তবু প্রিয়াঙ্কা বলেন,- ‘ওই বাংলোয় থাকতে শুরু করার মাস কয়েকের মধ্যেই নানা সমস্যা দেখা দিতে থাকে। থাকার অযোগ্য হয়ে ওঠে গোটা বাংলো।’

মজার বিষয় হলো, একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেছিলেন, যখন থেকে তিনি বাড়ি কিনেছিলেন পানির সমস্যা ছিল তখন থেকেই। যা নিয়ে বিক্রেতার সঙ্গে একাধিকবার কথাও হয়েছিল তাদের। পাইপ লিক হয়ে জল জমে যাওয়ার কারণে সেখানে অস্বাস্থ্যকর পরিবেশও নাকি তৈরি হয়েছিল। নষ্ট হতে বসেছিল বাড়ির অন্দরমহলের সাজসজ্জাও । যে মালিক লস অ্যাঞ্জেলসের ওই বাংলো নিক-প্রিয়াঙ্কার কাছে বিক্রি করেছিলেন তার বিরুদ্ধে মামলাও করেন এই দম্পতি। বাধ্য হয়েই লস অ্যাঞ্জেলসের সেই বিলাসবহুল বাংলো ছেড়ে অন্যত্র চলে গিয়েছিলেন নিক-প্রিয়াঙ্কা।

অবশেষে এই তারকা দম্পতি বাড়িটির পুনর্নির্মাণের কাজ শেষ করিয়েছেন। এখন সেই অস্বাস্থ্যকর বাংলোই রাজপ্রাসাদের মতো সুন্দর ও বিলাসবহুল। ২০ হাজার বর্গ ফুটের এই রাজপ্রাসাদে রয়েছে সাতটা বেডরুম, ১১ টা স্নান ঘর। পোষ্যদের জন্য  রয়েছে আলাদা ঘর ও বাথরুম । বাড়ির পেছন দিকে বিশাল সুইমিং পুল ও বারবিকিউ প্লেস। পুলের সাথে রয়েছে বিশাল বসার জায়গা। এটি নাকি প্রিয়াঙ্কার রোদ পোহানোর জায়গা। মাঝে মধ্যে এখানে বসেই প্রাতরাশও সেরে নেন বলিউডের এই নায়িকা। বাড়িতে নিজস্ব জিমও আছে তাদের। 

নিকের ঘরের নাম নিকস ডেন। সংগীতশিল্পী নিক এখানে তার গান বাজনা নিয়ে থাকেন। এই ঘরেই রয়েছে বিশাল হোম থিয়েটার। প্রিয়াঙ্কার নিজস্ব রান্নাঘর আছে, আছে নিজস্ব বার, লাইব্রেরিও। মেয়ে মালতীকে প্রকৃতি আর সবুজের মাঝে খোলামেলা পরিবেশে বড় করার ইচ্ছা থেকেই শহুরে কোলাহল মুক্ত দূরে প্রকৃতির মাঝে এই প্রাসাদ তৈরি করিয়েছেন তারা। 

এনএন/আরবিএস
বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
বলিউড পাড়ায় যখন বিয়ের সানাইয়ের ধুম, তখন উল্টো সুর শোনা যাচ্ছে মৌনী রায়ের ঘর থেকে। চারদিকে জোর গুঞ্জন, ভেঙে যাচ্ছে মৌনী আর সুরজ নাম্বিয়ার সুখের সংসার! গত কয়েক ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁদের...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
তামিলনাড়ুর রাজনীতিতে এখন একটাই নাম- বিজয় থালাপাতি। সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ের রাজনৈতিক দল ‘টিভিকে’ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে ইতিহাস গড়েছে। রূপালি পর্দার ম্যাজিক এবার ব্যালট বক্সেও...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর