কোক স্টুডিও কনসার্টের নতুন সময় ঘোষণা

কনসার্টের আয়োজন করেছিল কোকাকোলা বাংলাদেশ। বিকেল ৪টা থেকে ‘কোক স্টুডিও বাংলা’ শিরোনামে কনসার্টটি শুরুর হওয়ার কথা ছিলো। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে নতুন সময় নির্ধারণ করা হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, বিকেল পাঁচটায় আর্মি স্টেডিয়ামের গেট খুলে দেয়া হবে। কনসার্ট শুরু হবে সন্ধ্যা সাতটায়। তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী সৈয়দ গাওসুল আলম শাওন।

এ কনসার্টের মূল আকর্ষণ ছিল ব্যান্ড তারকা জেমস। এ ছাড়া মমতাজ, ব্যান্ড তারকা মিজান, শায়ান চৌধুরী অর্ণব, পান্থ কানাই প্রমুখের অংশ নেওয়ার কথা। 

আরও পড়ুন: টানা তৃতীয়দিন করোনা শনাক্তের হার একের ওপর

ব্যান্ডের মধ্যে থাকছে ওয়ারফেজ, নেমেসিস, লালন, ইন্ট্রোয়েট ও জালালি সেট। এ কনসার্টে গিয়ে ফিফা বিশ্বকাপের ট্রফিও দেখার সুযোগ পাবেন দর্শকেরা।


একাত্তর/আরএ