ঢাকায় বসছে ‘ম্যাক্স রিপাবলিক’ মিউজিক্যাল নাইট

সঙ্গীত-প্রযুক্তির মেলবন্ধন

 

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পিএম

গ্লোবাল টেক জায়ান্ট ও বাংলাদেশের শীর্ষ হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি তাদের বহুল আলোচিত রেডমি নোট ১৭ সিরিজের দুর্দান্ত সাফল্য উদযাপনে ঢাকায় নিয়ে আসছে মেগা মিউজিক্যাল নাইট ‘ম্যাক্স রিপাবলিক’। টেকপ্রেমী ও শাওমি ফ্যানদের জন্য সঙ্গীত এবং আধুনিক বিনোদনের এক অনন্য সমন্বয় ঘটাতে এই বিশেষ জাঁকজমকপূর্ণ কনসার্টের স্পনসরশিপ করছে ব্র্যান্ডটি।

মূলত রেডমি নোট ১৭ সিরিজের অদম্য পারফরম্যান্স ও পাওয়ারফুল স্পিরিটকে ভক্তদের সামনে ছড়িয়ে দিতেই গান ও আধুনিক প্রযুক্তির এই অভিনব মেলবন্ধন ঘটানো হচ্ছে।

আগামী ২৫ সেপ্টেম্বর রাজধানী ঢাকার পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ‘ম্যাক্স রিপাবলিক’ মিউজিক্যাল নাইট।

দুপুর ২টায় দর্শকের জন্য ভেন্যুর গেট উন্মুক্ত করা হবে, যেখানে দেশ ও উপমহাদেশের একঝাঁক কিংবদন্তি ও জনপ্রিয় সঙ্গীতশিল্পীর চোখধাঁধানো লাইভ পারফরম্যান্স উপভোগ করার সুযোগ পাবেন আগত দর্শকরা।

কনসার্টের মূল আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন নগরবাউলের জেমস, পাকিস্তানের বিখ্যাত ব্যান্ড ‘রক্সেন’-এর মুস্তাফা জাহিদ, ‘জাল দ্য ব্যান্ড’, ‘জুনুন’-এর কণ্ঠশিল্পী আলী আজমত এবং দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড নেমেসিস, লেভেল ফাইভ ও শিরোনামহীন।

শাওমি কমিউনিটিকে ভিন্নমাত্রার আনন্দ দিতে আয়োজিত এই কনসার্টের টিকিট ইতিমধ্যেই দেশের জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ‘টিকিফাই’-এ পাওয়া যাচ্ছে।

তবে শাওমি ফ্যানদের জন্য রয়েছে বিশেষ সুযোগ, চলতি রেডমি নোট ১৭ সিরিজের যে কোনো ডিভাইস ক্রয় করলেই গ্রাহকরা পেয়ে যাবেন এই মেগা মিউজিক্যাল নাইটের একদম ফ্রি টিকিটসহ আকর্ষণীয় নানা উপহার। প্রযুক্তির গণ্ডি ছাড়িয়ে সঙ্গীত, সংস্কৃতি ও তরুণদের পছন্দকে একই ছাদের নিচে এনে শাওমি ফ্যানদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা উপহার দেওয়াই ‘ম্যাক্স রিপাবলিক’-এর মূল উদ্দেশ্য।

একাত্তর/এআরএস
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস তাদের নতুন অ্যালবাম ‘অরিরাং’ প্রকাশের পরপরই বিশ্ব সফরে বেরিয়েছে, আর যেখানেই তারা পা রাখছে, সেখানেই তৈরি হচ্ছে এক অভাবনীয় উন্মাদনা। সম্প্রতি মেক্সিকো সিটিতে...
২০২৪ সালের আগস্টে অষ্ট্রিয়ার ভিয়েনায় মার্কিন পপ তারকা টেলর সুইফটের কনসার্টে জিহাদি হামলার পরিকল্পনার কথা স্বীকার করেছেন ২১ বছর বয়সী এক অস্ট্রিয়ান যুবক। বেরান এ নামে পরিচিত এই অভিযুক্ত আদালতে...
এক বিরল রোগের সঙ্গে দীর্ঘদিনের শারীরিক লড়াই আর পর্দার আড়ালে থাকা দিনগুলোর অবসান ঘটিয়ে, অবশেষে এক রাজকীয় প্রত্যাবর্তন করছেন পশ্চিমা সুরের সম্রাজ্ঞী সেলিন ডিওন। বিরল স্নায়বিক রোগ ‘স্টিফ পারসন...
জনপ্রিয় সেনেগালিজ-আমেরিকান গায়ক একন বর্তমানে তার ভারত সফরের শেষ ধাপে মুম্বাইতে পারফর্ম করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। দিল্লি, বেঙ্গালুরু, মুম্বাই জুড়ে তাঁর ভক্তদের উন্মাদনা তুঙ্গে উঠলেও, গেলো ১৪...
মাদারীপুর কোল্ড স্টোরেজে প্রায় ১৫ হাজার বস্তা আলু পচে নষ্ট হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাত স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
টানা সাড়ে পাঁচ বছরের মধ্যে এই মুহূর্তে মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশের মুদ্রা সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার তারল্য পরিস্থিতির উন্নতি এবং বৈদেশিক...
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফরকে কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন বা ক্ষমতার প্রদর্শন হিসেবে নয়, বরং দেশের মানুষের জন্য কাজ এবং বাংলাদেশের স্বার্থ রক্ষার এক ঐতিহাসিক উদ্যোগ বলে অভিহিত করেছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর