টেলর সুইফটের কনসার্টে হামলার পরিকল্পনা স্বীকার!

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পিএম

২০২৪ সালের আগস্টে অষ্ট্রিয়ার ভিয়েনায় মার্কিন পপ তারকা টেলর সুইফটের কনসার্টে জিহাদি হামলার পরিকল্পনার কথা স্বীকার করেছেন ২১ বছর বয়সী এক অস্ট্রিয়ান যুবক। বেরান এ নামে পরিচিত এই অভিযুক্ত আদালতে নিজেকে একটি সন্ত্রাসী সংগঠনের সদস্য হিসেবেও স্বীকার করে নিয়েছেন। তবে, সৌদি আরবের মক্কা নগরীতে হামলার পরিকল্পনার মতো অন্যান্য অভিযোগগুলো তিনি অস্বীকার করেছেন।


ভিয়েনার অদূরে উইনার নয়স্টাড্টের একটি আদালতে এই মামলার শুনানি চলার সময় সরকারি কৌঁসুলি জানান, অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় তৈরি অবস্থায় একটি বোমা উদ্ধার করেছে পুলিশ। ২০২৪ সালে সুইফটের কনসার্ট শুরুর ঠিক আগে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র তথ্যের ভিত্তিতে বেরানকে গ্রেফতার করা হয়। এই হামলার হুমকির ফলে ভিয়েনার আর্নস্ট হ্যাপল স্টেডিয়ামে সুইফটের তিনটি শো বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ, যার প্রতিটি টিকিটই আগেভাগে বিক্রি হয়ে গিয়েছিল।


কনসার্টগুলো বাতিল হওয়ায় প্রায় ১ লক্ষ ৯৫ হাজার দর্শক সরাসরি ক্ষতিগ্রস্ত হন। শহরের রাস্তায় হাজার হাজার নিরাশ ভক্তকে টেলর সুইফটের গান গাইতে এবং একে অপরের সঙ্গে ফ্রেন্ডশিপ ব্রেসলেট বিনিময় করতে দেখা যায়। এই মামলায় আরদা কে নামে আরেক ২১ বছর বয়সী যুবকও বিচারের মুখোমুখি হয়েছেন, যার বিরুদ্ধে বেরানের সঙ্গে মিলে ইসলামিক স্টেট সেলের সদস্য হিসেবে ইস্তাম্বুল, দুবাই ও মক্কায় হামলার পরিকল্পনার অভিযোগ রয়েছে।


প্রসিকিউটরদের অভিযোগ, বেরান ২০২৪ সালের জুলাইয়ের শেষ দিক থেকে এই হামলার ছক কষছিলেন। তিনি অনলাইনে আইএস’র প্রতি আনুগত্য প্রকাশ এবং প্রোপাগান্ডা ছড়ানোর পাশাপাশি ইন্টারনেট থেকে 'শ্রাপনেল বোমা' তৈরির নির্দেশিকা সংগ্রহ করেছিলেন।

এছাড়া তিনি অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ও হ্যান্ড গ্রেনেড কেনার চেষ্টাও চালিয়েছিলেন। এই দুই যুবক দোষী সাব্যস্ত হলে তাদের ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। উল্লেখ্য, এই ষড়যন্ত্রে সহায়তার দায়ে গত বছর জার্মানিতে এক সিরীয় কিশোরকেও ১৮ মাসের স্থগিত কারাদণ্ড দেওয়া হয়েছিল।


টেলর সুইফট তাঁর 'ইরাস ট্যুর' বিষয়ক এক তথ্যচিত্রে জানান, ভিয়েনার পথে বিমানে থাকাকালীন তিনি এই ভয়াবহ ষড়যন্ত্রের কথা জানতে পারেন। সিআইএ'র তৎপরতায় একটি নিশ্চিত 'গণহত্যা' পরিস্থিতি এড়ানো গেছে বলে তিনি উল্লেখ করেন।

সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লিখেছিলেন, শো বাতিল হওয়াটা ছিল অত্যন্ত বেদনাদায়ক, কিন্তু আমি কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ কারণ তাদের জন্য আমরা আজ শুধু কনসার্ট বাতিলের শোক পালন করছি, মানুষের জীবনের জন্য নয়। ১০ মিলিয়ন টিকিটের রেকর্ড গড়া এই ট্যুরটি ইতিহাসের প্রথম ট্যুর হিসেবে ১ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে। মে মাসের শেষ পর্যন্ত এই মামলার বিচার প্রক্রিয়া চলার কথা রয়েছে।

তথ্যসূত্র: বিবিসি

আরবিএস
গ্লোবাল টেক জায়ান্ট ও বাংলাদেশের শীর্ষ হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি তাদের বহুল আলোচিত রেডমি নোট ১৭ সিরিজের দুর্দান্ত সাফল্য উদযাপনে ঢাকায় নিয়ে আসছে মেগা মিউজিক্যাল নাইট ‘ম্যাক্স রিপাবলিক’। টেকপ্রেমী...
বিশ্বসংগীতের পপ-কুইন টেইলর সুইফট এবং আমেরিকান ফুটবল (এনএফএল) তারকা ট্র্যাভিস কেলসির সেই বহুল আলোচিত ‘সিক্রেট ওয়েডিং’ নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং বর! দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কেলসি...
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস তাদের নতুন অ্যালবাম ‘অরিরাং’ প্রকাশের পরপরই বিশ্ব সফরে বেরিয়েছে, আর যেখানেই তারা পা রাখছে, সেখানেই তৈরি হচ্ছে এক অভাবনীয় উন্মাদনা। সম্প্রতি মেক্সিকো সিটিতে...
এক বিরল রোগের সঙ্গে দীর্ঘদিনের শারীরিক লড়াই আর পর্দার আড়ালে থাকা দিনগুলোর অবসান ঘটিয়ে, অবশেষে এক রাজকীয় প্রত্যাবর্তন করছেন পশ্চিমা সুরের সম্রাজ্ঞী সেলিন ডিওন। বিরল স্নায়বিক রোগ ‘স্টিফ পারসন...
প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজের এক সময়ের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় দেশকে...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর