ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণির আজ জন্মদিন। প্রতিবছরই ধুমধাম করে নিজের জন্মদিন উদ্যাপন করেন ঢাকাই ছবির নায়িকা পরীমণি। সেই অনুষ্ঠান ঘিরে হয় বেশ আলোচনা-সমালোচনা।
এবারে পরীর জন্মদিনটা ছিল ব্যতিক্রমী। কারণ সংসার জীবনে প্রবেশের পর এটাই পরীর প্রথম জন্মদিন। তাছাড়া কোলজুড়ে এসেছে পুত্র- রাজ্য। সঙ্গে থাকবেন এ সময়ের আলোচিত অভিনেতা স্বামী শরিফুল রাজ। নিজের ও শ্বশুর বাড়ির পরিবার-পরিজন।
পরীর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন স্বামী রাজ। তিনি লিখেছেন-
"Happy birthday to the woman that brings sunshine to my life,
my dear caring and loving wife!You’re the person in whom I can confide and I’m so lucky to have you by my side.
Have the special day
that you most deserve,
my beautiful wife❤️"
বিয়ের পর এবারই প্রথম স্বামী আর সন্তানের সঙ্গে জন্মদিন পালন করতে পারায় বেশ উচ্ছ্বসিত পরীমণি। তবে এবার ঠিক কী দিয়ে তিনি তার জন্মদিনে চমক দিচ্ছেন তা আগে থেকেই কেউ বুঝে উঠতে পারছে না।
এরই মাঝে পরী জানিয়েছেন, ধুমধাম করে তার শেষ জন্মদিন পালন নাকি এবারই শেষ। জমকালো জন্মদিন আর পালন করবেন না পরীমণি।
এ বিষয়ে পরীমণি বলেন, ‘আগামীবার আমার ছেলের প্রথম জন্মদিন পড়বে। ওর জন্ম ১০ আগস্ট। এর দুই মাস পর আমার। আগামী বছর থেকে আমার মতো ধুমধাম করে বাবুর জন্মদিন করব। আমারটা আর করতে চাই না।’
পরীমণি অভিনীত কিছু উল্লেখযোগ্য ছবি হলো- ‘আরো ভালোবাসবো তোমায়’, ‘লাভার নাম্বার ওয়ান’, ‘নগর মাস্তান’, ‘মহুয়া সুন্দরী’, ‘রক্ত’, ‘ধূমকেতু’, ‘কত স্বপ্ন কত আশা’, ‘সোনাবন্ধু’, ‘অন্তরজ্বালা’, ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’ ইত্যাদি। এর মধ্যে ২০১৬ সালে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘রক্ত’ ছবিটিতে অ্যাকশন দৃশ্যে অভিনয় করেন পরীমণি। সেখানে তার অভিনয়, লুকস- সবকিছু নজর কাড়ে ভক্ত-সমালোচকদের।
একাত্তর/এআর