‘শুধু সরি বললেই কি পার পাওয়া যায়?’

এআই ভিডিও নিয়ে পরীমণি

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পিএম

সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং হালের চরম আলোচিত-চর্চিত চিত্রনায়িকা পরীমণির এআই-নির্মিত আপত্তিকর ও বিকৃত ভিডিও পোস্ট করা হয়।

ঘটনার পর টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষ দাবি করে, তাদের ইনস্টাগ্রাম পেজটি হ্যাক হয়েছিল এবং এটি হ্যাকারদেরই কাজ। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় চ্যানেলটি দুঃখপ্রকাশও করে। তবে বিষয়টি নিয়ে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী মুখ খুললেও, এবার একদম চাঁছাছোলা ও ধারালো ভাষায় বিষ্ফোরণ ঘটালেন চিত্রনায়িকা পরীমণি।


পরীমণির সোজা-সাপ্টা কথা, এত বড় অপরাধ ঘটিয়ে স্রেফ একটা ‘সরি’ বা ‘ক্ষমা চাই’ বললেই এমন ঘটনার দায়ভার থেকে পার পাওয়া যায় না। চটে গিয়ে এই অভিনেত্রী জানান, এই বিকৃত ভিডিওটি বহু পুরোনো। কিন্তু এবার তা দেশের অন্যতম বড় একটি টিভি চ্যানেলের পেজ থেকে প্রকাশ হওয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। তাই শুধু হ্যাকিংয়ের অজুহাত দিয়ে দায় এড়ানোকে মোটেও মেনে নিতে পারছেন না তিনি। এসব কথা বলতে গিয়ে ক্ষোভে কেঁদে ফেলেন পরীমণি।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক লাইভে এসে একপ্রকার ক্ষোভের বিস্ফোরণ ঘটান পরীমণি। কয়েক দিন ধরে অনলাইন দুনিয়ায় তাকে নিয়ে নেটিজেনদের একাংশের এই চরম রুচিহীন নোংরামির কড়া জবাব দিতে গিয়ে রাগের মাথায় কিছু কড়া ভাষা ও গালিগালাজও ছুড়ে দেন তিনি।


টিভি চ্যানেলটির পেজ হ্যাক হওয়ার যুক্তিকে উড়িয়ে দিয়ে পরীমণি বলেন, ওরা এত বড় ও শক্তিশালী একটা মিডিয়া হাউস! প্রায় ১১ ঘণ্টা ধরে ভিডিওটা ওদের পেজে ঝুলে ছিল। নিজেদের পেজের নিয়ন্ত্রণ নিতে পারল না? প্রশাসন আর আইনি ব্যবস্থার সাহায্য নিয়ে কি এটা থামানো সম্ভব ছিল না? এর জবাবে আপনি হুট করে বলতে পারেন না যে পেজ হ্যাক হয়েছে! তাহলে তো কাল আমি যে কোনো কাণ্ড করে বলব, আমার পেজও হ্যাক হয়েছিল!

অনলাইনে ভুয়া ওই ভিডিও নিয়ে মাতামাতি করা কুৎসিত মানসিকতার নিন্দুকদের খোঁচা মেরে পরীমণি কটাক্ষের সুরেই বলেন, তোমরা যখন ভিডিওটা নিয়ে এত লাফালাফি ও মাতামাতি করছিলে, তখন আমার সত্যি ইচ্ছে করছিল নিজেকে নিয়ে একটা খোলামেলা ফটোশুটই করে ফেলি!


পরীমণির মতে, যাদের নুন্যতম বিবেক ও রুচিবোধ আছে, তারা প্রথম দেখাতেই এটা এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও বুঝতে পেরে এড়িয়ে গেছে। আর যাদের মনস্তত্ত্ব ও মানসিকতা নিচু, তারাই এটা নিয়ে সস্তা আলোচনায় মেতে উঠেছে।

আক্ষেপ ও ব্যঙ্গ মিশিয়ে তিনি আরও বলেন, ভিডিওটা তো দিনশেষে আমিও দেখলাম, সবাই দেখল। কিন্তু যাদের স্কিপ করা দরকার, তারা এড়িয়ে গেছে। আর কিছু লোক তো এটাকে যেন নিজেদের জীবন, যৌবন আর নিঃশ্বাস বানিয়ে ফেলেছে! অবস্থা এমন দাঁড়িয়েছে যে, কেউ হয়তো ফেসবুকে হজের ছবি পোস্ট করেছে, আর কমেন্ট বক্সে গিয়ে এরা লিখছে, ‘পরীমণির লিংক আছে আমার কাছে!’ মানে, তাদের জীবনের একমাত্র অর্জন যেন এটাই! একটা ভুয়া ভিডিও দেখেই তোমাদের এই দশা, সত্যিকারের কিছু হলে না জানি কী করতে!


যদিও ফেইসবুক লাইভটি শেষ করার পর পরীমণি পরবর্তীতে তা নিজের পেজ থেকে মুছে ফেলেন। শনিবার সকালে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দিয়ে পরীমণি লেখেন, ওপস সরি, ডিলিট করে দিয়েছি। শুভ সকাল।

উল্লেখ্য, বিতর্ক আর আলোচনাকে একপাশে সরিয়ে কাজের জগতেও ব্যস্ত পরীমণি। সম্প্রতি তিনি প্রখ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নতুন ওয়েব সিনেমা ‘সেপারেশন’-এ অভিনয় করেছেন, যেখানে তাঁর বিপরীতে দেখা যাবে ইমতিয়াজ বর্ষণকে। এর আগে এই একই নির্মাতার ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শক ও সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছিলেন পরীমণি।

একাত্তর/এআরএস
বলিউড সুন্দরী তারকা জাহ্নবী কাপুর বর্তমানে তার আসন্ন ছবি ‘পেড্ডি’ নিয়ে ব্যস্ত থাকলেও, সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এক হাড়হিম করা অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। মাত্র ১৫ বছর বয়সে স্কুলের আইটি...
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় জেরার জন্য আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমণি।
গৃহকর্মী নির্যাতনের অভিযোগে আবারও আলোচনায় উঠে আসা চিত্রনায়িকা পরীমণি এবার সেই গৃহকর্মী পিংকি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন। 
নিজের সন্তানের জন্য ‘সো-কল্ড’ বাবা প্রয়োজন নেই উল্লেখ করে চিত্রনায়িকা পরীমণি বলেছেন, একজন মা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কী করেন, তা ভাবনার বাইরে।
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর