দুর্ঘটনায় আহত দ্য কেরালা স্টোরির পরিচালক ও নায়িকা

ভারতীয় সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না। আলোচনা, সমালোচনা আর অশান্তি সবই আবর্তিত হচ্ছে এই সিনেমাটিকে ঘিরে। এমন কি প্রাণনাশের হুমকি পেয়েছেন এ ছবির সংশ্লিষ্টরা। সেই সঙ্গে একের পর এক দেশে নিষিদ্ধ করা হচ্ছে ছবিটি। 

এরি মধ্যেই খবর এসেছে ছবির পরিচালক সুদীপ্ত সেন ও প্রধান অভিনেত্রী আদাহ শর্মা বড়সড় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার মুম্বইয়ের করিমনগরে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন সিনেমার পরিচালক ও প্রধান অভিনেত্রী আদাহ। 

যাত্রা পথেই হঠাৎই তাদের গাড়িতে দুর্ঘটনা ঘটে। এতে দুইজনই গুরুতর আহত হন। তৎক্ষণাৎ তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে একটি আলোচনা অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন দুজনে। তবে পথেই একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় তাদের গাড়ির। গুরুতর চোট পান পরিচালক ও অভিনেত্রী। ঠিক সময়ে হাসপাতালে নিয়ে যাওয়ার বর্তমানে সুস্থ রয়েছেন তারা।

আরও পড়ুন: বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন ইমরান খান

দুর্ঘটনার কিছু সময় পরই এক টুইটে অভিনেত্রী আদাহ লেখেন, আমি ঠিক আছি। দুর্ঘটনার খবর পেয়ে অনেকে মেসেজ করছেন। আমাদের পুরো টিমই সুস্থ রয়েছে। বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। গুরুতর কিছু হয়নি। আপনাদের উদ্বেগের জন্য ধন্যবাদ।

সেই ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্ক চলছে। পশ্চিমবঙ্গে এই ছবি নিষিদ্ধ হয়েছে। ছবির কলাকুশলীদের প্রাণনাশের হুমকিও দেয়ার ঘটনাও সামনে আসে। তারপরই এই দুর্ঘটনা পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে।


একাত্তর/আরবিএস