সড়ক দুর্ঘটনায় আহত অভিনেত্রী অ্যান হেচের মৃত্যু

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১১:৩১ এএম

সড়ক দুর্ঘটনায় আহত মার্কিন অভিনেত্রী অ্যান হেচ মারা গেছেন। মৃত্যুকালে অ্যান হেচের বয়স হয়েছিল ৫৩ বছর এবং তার দুই ছেলে সন্তান আছেন। সড়ক দুর্ঘটনার এক সপ্তাহ পর অভিনেত্রীর মৃত্যু হলো। অ্যান হেচের পরিবারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন দ্য গার্ডিয়ান।

গার্ডিয়ানে জানিয়েছে, ৫ আগস্ট লস এঞ্জেলেসের গাড়ি বিধ্বস্ত হওয়ার পর এই অভিনেত্রীর ‍মুখপাত্র জানান, তিনি সুস্থ হয়ে উঠবেন। তখন দমকলকর্মীরা জানান, ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের পর তাকে হাসপাতালে নেওয়া হয় এবং তিনি সেখানে তাদের সঙ্গে কথাও বলেন। কিন্তু, এর কিছুদিন পরেই অ্যান হেচ অচেতন হয়ে পড়েন এবং ৮ আগস্ট তার মুখপাত্র আপডেট তথ্য জানান। তারা জানান, হেচ 'চরম সংকটাপন্ন অবস্থায়' আছেন এবং কোমায় চলে গেছেন।

সর্বশেষ গতকাল শুক্রবার (১২ আগস্ট) তার পরিবার এক বিবৃতিতে জানিয়েছিল, তার বেঁচে থাকার আশা খুবই কম। অ্যানের সেরে ওঠার জন্য সবাই যেভাবে প্রার্থনা করেছেন সে জন্য আমরা কৃতজ্ঞ। হেচের খুব ইচ্ছা ছিল তার মৃত্যুর পর মরণোত্তর অঙ্গদানের।

উল্লেখ্য, দ্য ব্রেভ, শিকাগো পিডির মতো একাধিক টেলিভিশন সিরিজে অভিনয় করতে দেখা গেছে এই অভিনেত্রীকে। এছাড়া সিক্স ডেজ সেভেন নাইটস, ওয়াগ দ্য ডগ, জনপ্রিয় ধারাবাহিক অ্যানাদার ওয়ার্ল্ডেতেও দেখা গেছে তাকে। থ্রিলার টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেও অভিনয় করেছেন এই মার্কিনী অভিনেত্রী।


একাত্তর/এআর

ঢালিউড মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে রূপালী পর্দায় ঝড় তোলার পর টলিউডের সুপারস্টার দেবের হাত ধরে রীতিমতো উড়ছেন আবেদনময়ী অভিনেত্রী ইধিকা পাল!
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
টালিউডের রুপোলি পর্দা কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে তীব্র তোলপাড়। টলিপাড়ার মিষ্টি নায়িকা থেকে সরাসরি দিল্লির সংসদ ভবনে জায়গা করে নেওয়া এই...
শিক্ষকদের অসামান্য অবদানকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সোমবার যথাযোগ্য মর্যাদায় পালিত হতে যাচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। ইউনেস্কোর উদ্যোগ অনুযায়ী এ বছর দিবসটির মূল...
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে ৯২ শতাংশ পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বহাল থাকবে বলে এক আশাব্যঞ্জক তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ...
নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীরা প্রায় তিন মাসের বকেয়া বা এরিয়ার অক্টোবরের বেতনের সঙ্গে পাবেন। তবে, প্রত্যেকের বকেয়ার পরিমাণ এক হবে না। গ্রেড, বর্তমান মূল বেতন, নতুন কাঠামোতে নির্ধারিত মূল...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর