বিতর্কের পরেও বক্স অফিস দাপাচ্ছে কেরালা স্টোরি

আপডেট : ০৪ জুন ২০২৩, ০৩:১৬ পিএম

বিতর্কের মাঝেই বলিউড বক্সঅফিসে দাপিয়ে বেড়াচ্ছে ‘দ্য কেরালা স্টোরি’। প্রায় তিনশ’ কোটি রূপী ছুঁই ছুঁই। ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা পেলেও সমালোচনাও কম হয়নি দ্য কেরালা স্টোরি নিয়ে। ছবি মুক্তির পর নাসিরুদ্দিন শাহ, কমল হাসানের মতো তারকারা তীব্র নিন্দা জানান।

গেল বছরের কাশ্মীর ফাইলসের পর আবারো ভারতজুড়ে ঝড় তুলেছে ‘দ্য কেরালা স্টোরি’। ৫ মে মুক্তি পাওয়া মাত্র ১৫ থেকে ২০ কোটি রূপী বাজেটের এই ছবির আয় ২৮৭ কোটি।

বক্স অফিসে যেমন তোলপাড় করছে ‘দ্য কেরালা স্টোরি’ তেমনি সমালোচনাও কম নেই। সিনেবোদ্ধাদের মতে আয় বাড়ানোর জন্য বিতর্ককেই পুঁজি করা হয়েছে।

বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের পরিচালিত দ্য কেরালা স্টোরি খোদ পশ্চিমবঙ্গেই নিষিদ্ধ হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে দ্য কেরালা স্টোরি বর্ণ এবং জাতিগত বৈষম্য সৃষ্টি করবে, এক শ্রেণির মানুষকে কটাক্ষ করার জন্যই তৈরি ছবিটি।

বলিউডের গুণী অভিনেতা নাসিরুদ্দিন শাহ হিটলারের উদাহরণ টেনে দ্য কেরালা স্টোরি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তার মতে ‘ইহুদিদের মতোই মুসলিমদের টার্গেট করা হচ্ছে’।

কেরালা স্টোরি নিয়ে দুবাইয়ে এক অনুষ্ঠানে দক্ষিণী সুপারস্টার কমল হাসানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, কোনও ছবির নামের নীচে ‘সত্য ঘটনা’ লিখে দিলেই সেটাকে সত্য হয় না।

তবে, দ্য কেরালা স্টোরি প্রশংসা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গেরুয়া শিবিরতো পক্ষে আছেই। তবে এই ছবির তীব্র সমালোচনা করে নিষিদ্ধ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা।

আরও পড়ুন: ফেরার অসামান্য গল্প লিখলেন মঞ্চকর্মী সামিনা লুৎফা

এদিকে, বড়পর্দার পর ওয়েব প্ল্যাটফর্মেও আসছে ‘দ্য কেরালা স্টোরি’। জি ফাইভ হিন্দি ভার্সনের সত্ত্ব কিনে নিয়েছে।


একাত্তর/আরএ

ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবে সংস্কৃতি ও মূল্যবোধের সংঘাত নিয়ে নির্মিত নরওয়েজিয়ান...
দক্ষিণী সিনেমার পর্দায় তিনি ‘দেবসেনা’ হয়ে তলোয়ার চালিয়েছেন, জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। কিন্তু বাস্তবের ‘বাহুবলী’ কে? এই প্রশ্ন যেন গত কয়েক বছর ধরে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় রহস্যের একটি। কথা হচ্ছে...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর