জন্মদিনে রণবীরের নতুন সিনেমার টিজার

রণবীর কাপুরের জন্মদিনের দিনেই প্রকাশিত হলো তার আপ-কামিং সিনেমা 'অ্যানিম্যাল'-এর টিজার। সবসময় চকলেট বয় লুকে দেখা রণবীর এবার দেখা দিলেন বন্যরূপে।

সন্দীপ রেড্ডির পরিচালিত অ্যানিম্যালে প্রধান চরিত্রে রয়েছেন রণবীর কাপুর। অত্যাচারী বাবার কাছে থাকতে থাকতে কীভাবে নিজেও অত্যাচারী উঠলেন এক যুবক সেই কাহিনী নিয়ে এই সিনেমা।

টিজারে বড় চুল এবং অগাছালো জামাকাপড়ে রণবীরকে দেখা গেছে অন্য রূপে। এই সিনেমায় দেখা যাবে ববি দেওলকেও। তাকে দেখা যাবে রণবীরের মেন্টরের ভূমিকায়।

ডিসেম্বরে মুক্তি পেতে পারে অ্যানিম্যাল। হিন্দি, তেলেগুসহ মোট তিনটি ভাষায় মুক্তি পেতে চলেছে সিনেমাটি।