কারিনা বনাম প্রীতি: ‘কাল হো না হো’ নিয়ে পুরনো কাসুন্দি

আপডেট : ০৩ মে ২০২৬, ০৮:৪০ পিএম

বলিউডের ইতিহাসের অন্যতম সেরা রোমান্টিক সিনেমা 'কাল হো না হো'-র সেই চঞ্চল অথচ গম্ভীর 'নায়না' চরিত্রটির কথা মনে আছে? চরিত্রটিতে প্রীতি জিনতার অভিনয় আজও দর্শকের চোখে পানি আনে। কিন্তু সম্প্রতি নেটপাড়ায় ভাইরাল হওয়া একটি পুরনো ভিডিও মনে করিয়ে দিল, প্রীতির এই আইকনিক জুতোয় পা গলানোর কথা ছিল আসলে কারিনা কাপুর খানের। আর সেই সুযোগ হাতছাড়া হওয়া নিয়ে কারিনার লাগাতার মন্তব্য এবং তাতে প্রীতির সেই 'বিস্ফোরক' জবাব আবারও আলোচনায় তুঙ্গে।


ঘটনার সূত্রপাত বহু বছর আগে। সিনেমাটির প্রযোজক করণ জোহর প্রথমে নায়না চরিত্রের জন্য কারিনাকেই প্রস্তাব দেন। কিন্তু কারিনা তখন আকাশচুম্বী পারিশ্রমিক দাবি করে বসেন। শোনা যায়, তিনি শাহরুখ খানের সমান পারিশ্রমিক চেয়েছিলেন! করণের সাথে বনিবনা না হওয়ায় সেই তিক্ততা এতটাই বেড়েছিল যে, তাদের মধ্যে দীর্ঘদিনের 'কোল্ড ওয়ার' বা স্নায়ুযুদ্ধ শুরু হয়। শেষমেশ সিনেমাটি চলে যায় প্রীতির ঝুলিতে।


করণ জোহরের জনপ্রিয় ‘কফি উইথ করণ’ টকশোতে প্রীতিকে যখন এই বিষয়ে খোঁচা দেয়া হয়, তখন প্রীতি যে উত্তর দিয়েছিলেন, তা রীতিমতো বুদ্ধিমত্তায় ভরপুর। প্রীতি বলেন, আপনি একটা দোকানে গিয়ে এক জোড়া জিন্স ট্রায়াল দিলেন, ওটা আপনাকে দারুণ মানাল। কিন্তু আপনি যদি ওটা না কেনেন, তবে ওটা আপনার হয়ে যায় না। পরের যে ব্যক্তি ওটা ট্রায়াল দিয়ে কিনে নেবে, ওটা তারই। অর্থাৎ কারিনা না বলাতেই যে সিনেমাটি প্রীতির ভাগ্যে জুটেছে এবং এখন তা শুধু প্রীতিরই, সেটা তিনি বেশ স্পষ্ট করেই বুঝিয়ে দেন।


প্রীতি আরও জানান, স্ক্রিপ্ট শোনার পর তিনি অবাক হয়েছিলেন যে কারিনা কেন এমন একটি সিনেমা ছেড়ে দিলেন! কারিনা বারবার বিভিন্ন জায়গায় নিজেকে 'ফার্স্ট চয়েস' দাবি করায় প্রীতি কিছুটা তাচ্ছিল্যের সুরেই বলেছিলেন, ঠিক আছে কারিনা, তোমাকে ধন্যবাদ। যেভাবেই হোক, এই সিনেমাটি আমার ভাগ্যেই লেখা ছিল। মজার ব্যাপার হলো, সেই সময় প্রীতির পাশেই বসা ছিলেন সাইফ আলি খান (যিনি বর্তমানে কারিনার স্বামী)। করণ যখন সাইফকে প্রশ্ন করেন, কে বেশি ভালো নায়না হতেন, সাইফ সরাসরি জানান, সিনেমাটি দেখার পর প্রীতি ছাড়া আর কাউকে ওই চরিত্রে কল্পনা করা অসম্ভব।


অবশ্য সময়ের সাথে সাথে সম্পর্কের সমীকরণ বদলেছে। কারিনা-করণের মান-অভিমান মিটে যায় 'কুরবান' সিনেমার মাধ্যমে। তবে 'কাল হো না হো'র সেই নায়না চরিত্রটি আজও বলিউড গসিপের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে, যেখানে প্রীতির আত্মবিশ্বাস আর কারিনার সেই 'মিসড সুযোগ' চিরকালই চর্চিত। প্রীতির সেই মোক্ষম জবাব যেন আবারও প্রমাণ করল, বলিউডে ভাগ্য আর সঠিক সিদ্ধান্তই শেষ কথা বলে!

আরবিএস
অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর