বাঁধনের বলিউড সিনেমা মুক্তি পাচ্ছে ৫ অক্টোবর

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৫ পিএম

বলিউডে পা দিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বিশাল ভরদ্বাজের নির্মাণে খুফিয়া সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ট্রেইলারও। আগামী ৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি দেয়া হবে সিনেমাটি।

বলিউডের ‘হায়দার’ খ্যাত নির্মাতা বিশাল ভরদ্বাজ। এবার তারই হাত ধরে হিন্দি চলচ্চিত্রে অভিনয় করছেন রেহেনা মরিয়ম নূর খ্যাত বাংলাদেশী অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

সিনেমাটির প্রকাশিত ২ মিনিট ৩৯ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলারের ভাঁজে ভাঁজে দেখা মিলেছে রহস্য, অ্যাকশন এবং রোমান্স।

‘খুফিয়া’ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন টাবু। আর সিনেমার মাঝামাঝি সময়ে পর্দায় বাঁধনের আগমন, শেষভাগে তার ঝলক কৌতূহল তৈরি করেছে দর্শক মনে।

প্রকাশিত ট্রেইলারে বাঙালী লুকে দেখা গেছে বাঁধনকে। তাই বাধনের লুক নিয়ে নেটিজনদের প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।

খুফিয়া সিনেমাটি নির্মাণ করা হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। লেখক অমর ভুশান এর জনপ্রিয় গুপ্তচর উপন্যাস এ স্কেপ টু নো হোয়ার থেকে সিনেমাটির চিত্রনাট্য তৈরি করা হয়েছে।

২০০৬ সালে সুন্দরী প্রতিযোগিতা লাক্স-চ্যানেল আই সুপারস্টারে রানার-আপ হওয়ার মাধ্যমে পরিচিতি লাভ করেন আজমেরী হক বাঁধন। তার অভিনীত রেহানা মরিয়ম নূর (২০২১) চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং তার অভিনয় সমাদৃত হয়।

একাত্তর/পিএজে
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালি সফররত জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন প্রবাসী একদল ব্যক্তির হাতে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার শিকার হয়েছেন। স্থানীয় সময় সোমবার...
বলিউডের ইতিহাসের অন্যতম সেরা রোমান্টিক সিনেমা 'কাল হো না হো'-র সেই চঞ্চল অথচ গম্ভীর 'নায়না' চরিত্রটির কথা মনে আছে? চরিত্রটিতে প্রীতি জিনতার অভিনয় আজও দর্শকের চোখে পানি আনে। কিন্তু সম্প্রতি নেটপাড়ায়...
বলিউড সুন্দরী তারকা জাহ্নবী কাপুর বর্তমানে তার আসন্ন ছবি ‘পেড্ডি’ নিয়ে ব্যস্ত থাকলেও, সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এক হাড়হিম করা অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। মাত্র ১৫ বছর বয়সে স্কুলের আইটি...
এক সাক্ষাৎকারে নিজের পুরোনো সহকর্মী জন আব্রাহামকে নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগোল পড়ে গেছে।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর