তৃতীয় সিজনে ফিরছে ‘পঞ্চায়েত’

নতুন সিজন নিয়ে ফিরছে ভারতের জনপ্রিয় ওটিটি সিরিজ ‘পঞ্চায়েত’। দুটি সফল সিজনের পর তৃতীয় সিজন আসছে সিরিজটির। অ্যামাজন প্রাইম ভিডিও সিরিজটির তৃতীয় সিজনের দুটি ফার্স্টলুক পোস্টার শেয়ার করেছে।

একটি গ্রামের কিছু সহজ-সরল মানুষের গল্প নিয়ে সিরিজটির কাহিনী গড়ে উঠেছে। পঞ্চায়েতে প্রধান চরিত্রে অভিনয় করছেন জিতেন্দ্র কুমার। এছাড়া আরও অভিনয় করেছেন  নীনা গুপ্তা, রঘুবীর যাদব, চন্দন রায়, সানভিকা, ফয়সাল মালিক।

নীনা গুপ্তা তার ইন্সটাগ্রামে একটি পোস্ট শেয়ার করে লিখেন, ‘পঞ্চায়েতের ৩য় মৌসুমের শুটিং শেষ’। ভিডিওতে দেখা যায় সিরিজটির কলাকুশরীরা কেক কেটে উদযাপন করছেন।

২০২০ সালে  অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায় ‘পঞ্চায়েত’ সিরিজটির প্রথম সিজন। এরপর ২০২২ সালে এর দ্বিতীয় সিজন আসে।  গোয়ায় অনুষ্ঠিত ‘৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ইনঅগরাল সেরা ওয়েব সিরিজের পুরস্কার পায় ‘পঞ্চায়েত’।