আসছে ‘হীরামান্ডি সিজন-২, ঘোষণা বানসালির

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৮:৩০ পিএম

হীরামান্ডির গল্প কীভাবে এগিয়ে যাবে তার বিশদ বিবরণসহ নির্মাতা সঞ্জয় লীলা বানসালি সিজন ২ এর ঘোষণা দিয়েছেন।

সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘হীরামান্ডি’ প্রথম সিরিজ- দ্য ডায়মন্ড বাজার’ নিয়ে দর্শকমহলে বেশ চর্চা হয়েছে। গত ১ মে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে মুক্তি পায় হীরামান্ডি’। ব্রিটিশ শাসন আমলে ভারতবর্ষের প্রেক্ষাপটে একটি গণিকালয়ের গল্প উঠে এসেছে সিরিজটিতে । প্রথম সিজনের সফলতার পর এবার আসতেছে দ্বিতীয় সিজন। 

ইনস্টাগ্রামে নেটফ্লিক্স একটি বিশেষ ভিডিও শেয়ার করেছে। সেই ভিডিওতে ১০০ নৃত্যশিল্পীকে আনারকলি ও ঘুঙুর পরে নাচতে দেখা গেছে মুম্বাইয়ের কার্টার রোডে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘মেহফিল আবার জমবে, ‘হীরামান্ডি টু” যখন আসবে।’

এর আগে হীরামান্ডি-২ বানাবেন না বলেছিলেন সঞ্জয় লীলা বানসালি। সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এমনই আভাস দিয়েছিলেন পরিচালক। তিনি তখন জানিয়েছিলেন, হীরামান্ডি নিয়ে তার স্বপ্ন বাস্তব হওয়া কতটা কঠিন ছিলো। তার বক্তব্য ছিলো, সব কাজ দ্বিতীয়বার হয় না। সব পরিশ্রম একই ভাবে দ্বিতীয়বার করা সম্ভব নয়। তেমনই হীরামান্ডি আবার তৈরি করা তার পক্ষে যেন অসম্ভব। গল্পের ব্যাপ্তির কারণেই বানসালি সিনেমার বদলে সিরিজ তৈরির কথা ভেবেছিলেন। প্রথম সিরিজেই তার কাহিনী বলা শেষ। তবে সেই কথার ওপর নতুন প্রলেপ চাপিয়ে এবার আসছে হীরামান্ডির সিজন-২।

সঞ্জয় লীলা বানসালি লিখেছেন, ‘যেই ভালোবাসা এবং প্রশংসা হীরামান্ডি পেয়েছে, তাতে আমি ধন্য। পুরো বিশ্বের দর্শক টেনেছে শোটি। সে জন্য নেটফ্লিক্সের চেয়ে ভালো সঙ্গী আর হতে পারে না। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ‘‘সিজন টু’’ নিয়ে আমরা ফিরব।’

সিরিজটির প্রথম সিজনে দেখানো হয়েছে ভারতের লাহোরের এক যৌনপল্লির গল্প। সে সময়ের প্রেম, বিশ্বাসঘাতকতা, উত্তরাধিকার ও রাজনীতির মতো বিষয়গুলো ওঠে আসে প্রথম সিরিজে। ছয় অভিনেত্রী—মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, সানজিদা শেখ, শারমিন শেহগলকে দেখা গেছে হীরামান্ডিতে। প্রত্যেকেই নিজেদের অভিনয় দক্ষতায় মন জয় করেছে দর্শকের। বহুদিন পর এই সিরিজের হাত ধরেই বলিউডে ফিরেছেন অভিনেতা ফারদিন খান।

সিজন ২-এ দেখা যাবে দেশভাগের পর লাহোর থেকে কিছু ‘নর্তকী’ জীবন বদলের আশায় বলিউড ইন্ডাস্ট্রি আর কলকাতার টালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসেন। কিন্তু তারা আশাহত । তাদের জীবনের দুঃখ-বেদনা ও সংগ্রামের গল্পই ফুটে উঠবে এই সিজনে। তবে এবার অভিনয়ে কারা থাকছেন তা পুরোপুরি জানা যায়নি।

এনএন/আরবিএস
বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর