হিরো আলমের নতুন চমক 

সোস্যাল মিডিয়ার যুগে বাংলাদেশের অতি পরিচিত মুখ হিরো আলম। কেউ তাকে ভালবাসেন, কেউ ব্যঙ্গ করেন আবার কেউ কেউ তার কর্মকাণ্ডে বিরক্তও হন। তাই নানা সময় আলোচনা-সমালোচনার ঝড় ওঠে এই ইউটিউবার হিরো আলম ঘিরে। সিনেমা, গান কিংবা রাজনীতির মাঠ-সবখানেই নিজেকে প্রকাশ করেন তিনি।

কে কী বলছে তা পাত্তা না দিয়ে যা মন চায় বলতে গেলে তাই-ই করেন হিরো আলম। তবে এবার দারুণ এক খবর নিয়ে হাজির হিরো আলম। ভারতীয় দুটি সিনেমায় শুটিং করতে কলকাতায় গেছেন তিনি। ছবি দুটির নাম ‘নীলে গেম’, ও মিয়া ভাই’। পরিচালক জামাল উদ্দিন। এই সিনেমাগুলোর কাজ নিয়েই এখন দারুণ ব্যস্ত হিরো আলম।

হিরো আলম১

ভারতীয় সিনেমায় হিরো আলম

৮ মার্চ থেকে ‘নীলে গেম’ ছবির শুটিং শুরু করেছেন হিরো। এই সিনেমায় তার সহশিল্পী কলকাতার গুণী অভিনেত্রী অনামিকা সাহা। শুধু তা-ই নয়, কলকাতায় যে শুটিং করছেন, সেটি নিশ্চিত হওয়া গেছে হিরো আলমের সামাজিক মাধ্যম থেকেও। সেখানে নিয়মিত পশ্চিমবঙ্গের অভিনেত্রী অনামিকা সাহার সঙ্গে শুটিংয়ের ভিডিও দিচ্ছেন হিরো।

সংবাদমাধ্যমকে হিরো জানান, ‘অনামিকা দিদিসহ অনেক গুণী শিল্পী আমার নতুন দুটি সিনেমায় কাজ করছেন।এখন কলকাতায় শুটিং চলছে। পরিচালক জামাল উদ্দিন ভাই খুব সুন্দর গল্প বাছাই করেছেন। আমার নতুন দুই সিনেমাই দুই বাংলার দর্শক পছন্দ করবেন আশা করি।’

হিরো আলম-২

বেশ কয়েক বছর আগে ইউটিউবে গানের ভিডিওর মডেল হয়ে আলোচনায় আসেন হিরো। একসময় সিনেমাতেও অভিনয় করতে দেখা গেছে তাকে। এরপর গান গেয়ে সমালোচিত হন। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও আলোচনা হয়। পাশাপাশি রাজনীতিতেও জড়িয়েছেন আলম। যদিও ভোটের মাঠে সুবিধা করতে পারেননি এই ইউটিউবার। সব মিলিয়ে বারবার সংবাদ শিরোনামে আসেন হিরো আলম।

আশরাফুল আলম সাঈদ, যিনি হিরো আলম নামে অধিক পরিচিত একজন বাংলাদেশী সংগীত ভিডিও মডেল, অভিনেতা, গায়ক, রাজনীতিবিদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত-সমালোচিত ব্যক্তি। আলম একজন স্বাধীন শিল্পী হিসাবে কাজ করেন ও সামাজিক প্ল্যাটফর্মগুলিতে ভিডিও প্রকাশ করে থাকেন।

হিরো আলম-৩

তিনি তার বেসুর গলায় গাওয়া গানের জন্য সর্বাধিক আলোচিত, সমালোচিত। এই কারণে তিনি বিভিন্ন ইন্টারনেট মিমের উপাদানেও পরিণত হয়েছেন। তার নিজস্ব ইউটিউব চ্যানেলে ১৬ লক্ষের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তিনি ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনের প্রার্থী হয়ে নতুন করে আলোচনায় আসেন। পরবর্তীতে তিনি বিভিন্ন সংসদ উপনির্বাচনেরও প্রার্থী হয়েছেন।