বিপন্ন প্রাণীকে আদর করতে গিয়ে মহাবিপদে তামিল সুপারস্টার!

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৫:১২ পিএম

বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওটি ঘিরে তুমুল বিতর্ক শুরু হওয়ার পর তামিলনাড়ুর বন বিভাগ ইতোমধ্যে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।

গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন বিক্রম, যেখানে তাঁকে একটি লার গিবনকে কোলে নিয়ে আদর করতে ও খেলা করতে দেখা যায়। ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় তোলপাড় সৃষ্টি হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। তবে বিতর্কের মুখে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিওটি নিজের অ্যাকাউন্ট থেকে মুছে ফেলেন অভিনেতা।


তামিলনাড়ুর বন বিভাগ তদন্ত করে দেখছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই বিরল বিপন্ন প্রাণীটি কীভাবে চেন্নাইয়ের একটি ব্যক্তিগত বাসভবনে এল এবং তা হস্তান্তরের ক্ষেত্রে নিয়মকানুন সঠিকভাবে মানা হয়েছিল কি না।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, গিবনটি চেন্নাইতে বিক্রমের এক নিকটাত্মীয়ের বাড়িতে রাখা হয়েছিল। তবে বন বিভাগ এখনই নিশ্চিত করে বলছে না যে, প্রাণীটি পাচার করে আনা হয়েছে কিংবা বিক্রম নিজে এর অবৈধ মালিক। অভিনেতা বিক্রম বা তাঁর দল এখনো এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, যদিও তাঁর জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, প্রয়োজন হলে পরবর্তীতে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে।

লার গিবন হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার থাইল্যান্ড, মিয়ানমার ও মালয়েশিয়ার ট্রপিক্যাল বনে বসবাসকারী ছোট আকারের এক বিশেষ প্রজাতির বানর জাতীয় প্রাণী। এদের মুখের চারপাশে সাদা লোমের একটি বলয় থাকে। আন্তর্জাতিক বন্যপ্রাণী সংরক্ষণ চুক্তি 'সাইটিস'-এর অধীনে এই প্রজাতিটি চরম সংরক্ষিত এবং এদের ক্রয়-বিক্রয় অত্যন্ত কঠোরভাবে নিয়ন্ত্রিত।

সামাজিক মাধ্যমের ওই সামান্য ভিডিওটি বন্যপ্রাণী কর্মকর্তাদের প্রায় ২,০০০ কিলোমিটার দূরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরে নিয়ে গেছে। তদন্তে জানা গেছে, ২০২০ সালে মনিপুরের এক ব্যক্তি সরকারি 'পরিবেশ' পোর্টালে মালয়েশিয়া থেকে আনা আটটি লার গিবনের তথ্য নিবন্ধন করেছিলেন।


নথি অনুযায়ী, চলতি বছরের ৫ জুন মনিপুর থেকে তিনটি গিবন তামিলনাড়ুর ইরোড জেলার পেরুন্দুরাইয়ের এক ব্যক্তির কাছে 'দত্তক' হিসেবে পাঠানো হয়। এরপর ৫ আগস্ট দুটি গিবন পেরুন্দুরাই থেকে চেন্নাইয়ে বিক্রমের আত্মীয়ের বাড়িতে আনা হয়। তবে এই স্থানান্তরের জন্য তামিলনাড়ুর চিফ ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেনের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল কি না, তার কোনো বৈধ কাগজপত্র এখনো পাননি তদন্তকারীরা।

ভারতের ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোও বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়ে চেন্নাই বন্যপ্রাণী কর্মকর্তাদের নথি যাচাইয়ের নির্দেশ দিয়েছে। মনিপুর ও মিয়ানমার সীমান্ত আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারের অন্যতম রুট হিসেবে পরিচিত হওয়ায় বিষয়টি নিয়ে পরিবেশবাদীদের মনেও নানা প্রশ্ন উঠছে।

সাম্প্রতিক সময়ে ব্যাংককসহ দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে ভারতে বিদেশি প্রাণী ও বানরজাতীয় প্রাণী পাচারের প্রবণতা বেশ বেড়েছে। গত কয়েক মাসে মুম্বাই, বেঙ্গালুরু ও চেন্নাই বিমানবন্দরে একাধিকবার অবৈধ বিদেশি বন্যপ্রাণী জব্দ করা হয়েছে। এই প্রেক্ষাপটে একজন প্রথম সারির তারকার বাড়িতে এমন সংরক্ষিত প্রাণীর উপস্থিতি বন্যপ্রাণী সংরক্ষণ আইনের কঠোর প্রয়োগের ওপর পুনরায় আলো ফেলল।

তথ্যসূত্র: বিবিসি

এআরএস
অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ভারতজুড়ে চলা ককরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিবাদের আঁচ এবার গিয়ে পড়ল বলিউডের আঙিনাতেও। শনিবার মুম্বাইয়ের ঐতিহাসিক অগুস্ত ক্রান্তি...
শুধু পর্দার অভিনয় দিয়েই নয়, বাস্তব জীবনেও এক বিরল দেশপ্রেমের উদাহরণ গড়েছিলেন নানা পাটেকার। ১৯৯৯ সালের ঐতিহাসিক কারগিল যুদ্ধের সময় সরাসরি দেশের সেবা করতে সীমানায় ছুটে গিয়েছিলেন তিনি।
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্সের রায় পড়া শুরু হয়েছে।
দেশের শীর্ষ মেধাবী শিক্ষার্থীদের বিশ্বনাগরিক হয়ে ওঠার পাশাপাশি নিজ দেশ, শেকড় এবং মানুষের প্রতি দায়বদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি)। 
দীর্ঘ প্রতীক্ষা আর রুদ্ধশ্বাস সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এল নতুন ‘জেমস বন্ড’-এর পরিচয়। হলিউডের জনপ্রিয় অভিনেতা ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি হিসেবে বিখ্যাত এই ব্রিটিশ গুপ্তচর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর