তামিল চলচ্চিত্র জগতের প্রখ্যাত অভিনেতা মাধান বব মারা গেছেন।
শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় চেন্নাইয়ের আদয়ারে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৭১ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন।
মাধান বব নামে পরিচিত হলেও তার আসল নাম ছিলো এস কৃষ্ণমূর্তি। ১৯৫৩ সালের ১৯ অক্টোবর চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন তিনি।
চার দশকের কর্মজীবনে তামিল, মালয়ালম, তেলেগু ও হিন্দি-সব মিলিয়ে ২০০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন মাধান বব।