কনসার্টের ভাইরাল ভিডিওর আসল ঘটনা

বেশ কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে কনসার্টের একটি মিম ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে।

উৎফুল্ল ভঙ্গিতে এলোমেলো নাচের ঢংয়ে এক গায়কের মঞ্চে ওঠার ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা। আসল ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় রাজিনৈতিক বা অন্য ক্ষেত্রের নামী ব্যক্তিদের মুখ বসিয়ে প্রচারের হিড়িক পড়েছে।

‘ভিগল এআই’ নামে একটি ওয়েবসাইটে সহজেই বিখ্যাত ব্যক্তিদের ছবি জুড়ে দিয়ে মিম ভিডিও বানাচ্ছেন অনেকে।

এআই ভিডিও অনেকের নজরে এলেও আসল ভিডিওটি হয়তো দেখেনি অনেকেই। এটি আমেরিকার জনপ্রিয় র‌্যাপার লিল ইয়ার্টির এক কনসার্টের দৃশ্য। ২০২১ সালের আগস্টে শিকাগোর ডগলাস পার্কে আয়োজিত হিপহপ ফেস্ট ‘দ্য সামার স্মাশ ফেস্টিভ্যাল’–এ গেয়েছিলেন তিনি; সেই মঞ্চে ওঠার সময় ভিডিওটি করা হয়েছিলো।

Concert video

২০২২ সালের ২০ জুন লিল ইয়ার্টির ভিডিওটি ইউটিউবে প্রকাশিত হয়। মিম ভিডিও নিয়ে আলোচনার মধ্যে আসল ভিডিওটির ‘ভিউ’ হু হু করে বাড়ছে। ভিডিওটি এখন পর্যন্ত ৫২ লাখের বেশিবার দেখা হয়েছে।

গায়কের পাশাপাশি গীতিকার হিসেবেও পরিচিত ২৬ বছর বয়সী ইয়ার্টি। ২০১৫ সালে প্রকাশিত তাঁর ‘ওয়ান নাইট’ গানটি শ্রোতামহলে আলোচিত হয়।