ডিপফেক ও এআই আতঙ্কে বলিউড সুন্দরী কৃতি স্যানন

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৫:০২ পিএম

বলিউডের আধুনিক তারকাদের রূপকথা আর গ্ল্যামারের আড়ালে লুকিয়ে থাকা আসল আতঙ্ক এবার প্রকাশ্যে নিয়ে এলেন অভিনেত্রী কৃতি স্যানন। এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৬-এর মঞ্চে 'দ্য মেকিং অব আ মডার্ন স্টার' শীর্ষক আলোচনায় অংশ নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই’র অপব্যবহার নিয়ে নিজের গভীর উদ্বেগের কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন এই তারকা।


এমনিতে প্রযুক্তি বা নিত্যনতুন উদ্ভাবনের বিরুদ্ধে নন কৃতি, তবে এআই যেভাবে ব্যক্তির ব্যক্তিগত সুরক্ষাকে হুমকির মুখে ফেলছে, তা নিয়ে চরম শঙ্কা প্রকাশ করেছেন তিনি। কৃতির কথায়, "এআই আমাকে সত্যি ভয় দেখায়, আর আমার মনে হয় এটি বহু মানুষকেই আতঙ্কিত করছে। এআই তো একটা হাতিয়ার মাত্র, কোনো শেষ গন্তব্য নয়। কিন্তু মুশকিল হলো, অস্ত্র যত বেশি ধারালো হয়, তার বিপদও তত বেশি বাড়ে।"


অনলাইনে ব্যক্তিগত ছবি ও তথ্যের অপব্যবহার নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, "এখন কোনটা সত্যি আর কোনটা এআই- দিয়ে বানানো ছবি, তার সূক্ষ্ম পার্থক্য বোঝা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অনলাইন দুনিয়ায় যেসব জিনিস দেখা যায়, তা সত্যিই রীতিমতো ভয় পাইয়ে দেওয়ার মতো। কিন্তু প্রযুক্তি যে গতিতে এগোচ্ছে, সেই তুলনায় আমাদের আইন মোটেও বদলাচ্ছে না। এই ধরনের বিপজ্জনক প্রযুক্তির ভয়াবহতা সামলাতে আমরা কতটা তৈরি, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।"


সামাজিক মাধ্যমগুলোর উদাসীনতা নিয়েও তোপ দাগেন বলিউডের এই অভিনেত্রী। জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের উদাহরণ টেনে তিনি বলেন, সত্যি বলতে, ইনস্টাগ্রামে যদি কেউ আমার ছবি এআই দিয়ে বিকৃত করে আর আমি যদি সেটা রিপোর্ট করতে চাই, সেখানে এমন কোনো অপশনই নেই যেখানে লেখা থাকবে, এটি আমার একটি এআই-নির্মিত বিকৃত ছবি, তাই এটি মুছে ফেলা হোক। অর্থাৎ, প্রযুক্তি যেভাবে রকেট গতিতে এগোচ্ছে, আমাদের সামাজিক মাধ্যম বা আইন কিন্তু সেই গতিতে আধুনিক হতে পারছে না।

তথ্যসূত্র: এনডিটিভি

একাত্তর/এআরএস
বলিউডে গ্যাংস্টারদের রক্তক্ষয়ী হুমকি আর ত্রাসের রাজত্ব যেন কোনোভাবেই থামছে না! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড তারকা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
বিশ্বের সম্মানজনক উদ্ভাবনী প্ল্যাটফর্ম এইচঅ্যান্ডএম ফাউন্ডেশন আয়োজিত ‘গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছে ঢাকাভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি প্রতিষ্ঠান ‘threadBridge’।
কার্তিক মাসে প্রকৃতির শান্ত আবহের মধ্য দিয়েই ধীরে ধীরে কমছে তাপমাত্রা, ভোরের দিকে দেখা মিলছে মৃদু কুয়াশার। তবে হেমন্তের এই শান্ত রূপের বিপরীতে বঙ্গোপসাগর হয়ে উঠেছে বেশ বিক্ষুব্ধ। সৃষ্টি হয়েছে একটি...
দেশে ডেঙ্গু পরিস্থিতির পাশাপাশি হাম ও হামের উপসর্গ নিয়ে রোগীদের মৃত্যুর মিছিল আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের...
দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর তাণ্ডব থামছেই না। দিন যত যাচ্ছে, মৃত্যুর মিছিল এবং হাসপাতালে নতুন রোগীর সংখ্যা ততই দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর