দেশে প্রথমবার অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হচ্ছে মেরুদণ্ড জোড়া লাগানো দুই শিশুকে। খবর: বাসস।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ শিশু দু'টির চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড সভায় এ কথা জানান।
তিনি জানান, কুড়িগ্রামের মেরুদণ্ড জোড়া লাগানো আট মাস বয়সী শিশু নুহা ও নাবার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সার্বক্ষণিক তাদের খোঁজখবর নিচ্ছেন।
সার্জারি অনুষদের ডিন ও নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন বলেন, শিশু দু'টির চিকিৎসা অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া। বেশ কয়েক ধাপে এই অস্ত্রোপচার করতে হবে।
আরও পড়ুন: বিদেশফেরত কর্মীদের এইচআইভি পরীক্ষা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সিটিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও বিএসএমএমইউর উপাচার্যের আমন্ত্রণে মেডিক্যাল বোর্ডে এসে শিশু দু'টির কেস স্টাডি দেখে বুঝতে পারলাম, শিশু দুটির অপারেশন অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ। এ অস্ত্রোপচার বেশ কয়েক ধাপে করতে হবে।
উল্লেখ্য, কুড়িগ্রাম জেলার কাঁঠালবাড়ীর পরিবহন শ্রমিক আলমগীর রানা ও তার স্ত্রী নাসরিনের গর্ভে এই দুই যমজ কন্যাসন্তানের জন্ম হয়। তাদের পিছনে মেরুদণ্ড জোড়া লাগানো আছে।
একাত্তর/এসজে