পানি জমে থাকার কারণেই মাতুয়াইলে বাড়ছে ডেঙ্গু

আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৩:৩৬ পিএম

ডোবা-নালায় পানি জমে থাকায় রাজধানীর মাতুয়াইল এলাকায় প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।

এলাকাবাসীর অভিযোগ, পানি জমে থাকলেও এ এলাকায় নিয়মিত ছিটানো হয় না এডিস ধ্বংসকারী ওষুধ।

তবে ঢাকা দক্ষিণ সিটির ৬৫ নং ওয়ার্ড কাউন্সিলরের দাবি, ভবন নির্মাণকারীদের অসচেতনতার কারণে পুরোপুরি নির্মূল করা যায় না এডিসের লার্ভা।

পাখির চোখে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকা, যতদূর চোখ যায় ততদূরই যেন নতুন নতুন ভবনের পাশে শুধু ডোবা আর নালা।

image


রাজধানীর দক্ষিণ সিটিতে নতুন সংযুক্ত ঢাকার এই এলাকায় সম্প্রতি আশঙ্কাজনক হারে বেড়ে গেছে এডিসের সংক্রমণ। তথ্য বলছে ডেঙ্গু পরিস্থিতির এমন ভয়াবহ সময়ে মুগদা হাসপাতালে ভর্তি রোগীদের একটা বড় অংশ মাতুয়াইলের বসবাসকারী।

মাতুয়াইলের বাসিন্দাদের অভিযোগ, এ এলাকায় প্রচুর মশা বেড়েছে। রাতে তো মশারি টানাতে হয়ই, দিনের বেলায়ও ছোট বাচ্চা আর বয়স্কদের রাখতে হয় মশারির নিচে। তবুও রেহাই মিলছে না ডেঙ্গু থেকে।

তারা বলেন, আগে সিটি কর্পোরেশনের কর্মীরা প্রতি বৃহস্পতিবার এ এলাকায় মশার ওষুধ ছিটাতে এলেও বর্তমানে আসছে না।

image


এলাকাবাসীর দাবি, সিটি কর্পোরেশনে যুক্ত হলেও অনেক অবহেলিত এই এলাকা। পাঁচ বছর পেরুলেও দূর হয়নি জলাবদ্ধতার সমস্যা।

বাসিন্দাদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই এ এলাকার রাস্তাঘাটে পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়। এই জমা পানিতে চলে মশার অবাধ বংশবৃদ্ধি। 

জলবদ্ধতার অন্যতম কারণ খালগুলোতে পানির প্রবাহ না থাকা। ময়লা ফেলে বন্ধ করে দেয়া হয়েছে পানির স্বাভাবিক গতি। 

ঢাকা দক্ষিণ সিটির ৬৫ নং ওয়ার্ড কাউন্সিলর সামসুদ্দিন ভূইয়া সেন্টুর দাবি, ভবন নির্মাণে সচেতন নন এলাকার মানুষ, যত্রতত্র ফেলে রাখা হয় নির্মাণ সামগ্রী। তবে এডিস মশা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

image


তিনি আরও জানান, মশার ওষুধ ছিটাতে গেলেও পর্যাপ্ত সহযোগিতা করেন না এলাকাবাসী। এলাকায় বাড়ির বাইরেই সাধারণত ওষুধ ছিটানো হয়। তারা কর্মীদের নির্মাণাধীন ভবন বা বাড়িতে প্রবেশ করতে দেয়না বেশিরভাগ ক্ষেত্রেই। 

আরও পড়ুন: ডেঙ্গু নিয়ে জরুরি অবস্থার পরিস্থিতি আসেনি: স্বাস্থ্যমন্ত্রী

মশা নির্মূলে জোরালো পদক্ষেপ না নিলে মাতুয়াইলের ডেঙ্গু পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে দ্রুতই মশা নির্মূলে জোরালো পদক্ষেপ নিয়ে এ এলাকার ডেঙ্গু সমস্যা সমাধানে অঙ্গীকার ব্যক্ত করেন কাউন্সিলর সেন্টু।


একাত্তর/জো

সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজন মারা গেছেন। একই সময়ে নতুন করে আরও ৩০৬ ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯১ জন। 
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ৩৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। গত চার মাসে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। যতো সময় যাচ্ছে, মৃত্যুর মিছিল ততোই...
নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে রাত ১টায় বিশ্বকাপ ফাইনালের মেগা মহারণে স্পেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, যেখানে নিজের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার লক্ষ্যে নামবেন লিওনেল মেসি। আর এই...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বিশ্বজুড়ে বড়ো ধরনের ভোগান্তিতে পড়েছেন। জনপ্রিয় এই মাধ্যম দুটিতে কম্পিউটার বা ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে লগইন বা প্রবেশ করা যাচ্ছে না। এর...
দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ-নদীর পানি ক্রমান্বয়ে বাড়ছে। সিলেট ও সুনামগঞ্জের পর এবার উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। একই সঙ্গে আগামী কয়েক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর