বড় বড় কথা বললে ডেঙ্গু কমবে না: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০৩:২২ পিএম

শুধু বড় বড় কথা বললে ডেঙ্গু কমবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ডেঙ্গু কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, শুধু বড় বড় কথা বললে ডেঙ্গু কমবে না। ডেঙ্গুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, তা এখনো পর্যাপ্ত না।

পর্যাপ্ত পদক্ষেপ নেয়া হলে আড়াই লাখ লোক ডেঙ্গুতে আক্রান্ত হতো না বলেও মন্তব্য করেন তিনি।

তাহলে কাদের অবহেলায় ডেঙ্গু ছড়াচ্ছে-এমন প্রশ্ন পৌরসভা বা সিটি করপোরেশনকে করা যৌক্তিক হবে বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালিক বলেন, হাসপাতালে ডেঙ্গু চিকিৎসায় সরকারের কোনো ঘাটতি নেই। আমাদের চিকিৎসক, নার্সদের প্রশিক্ষণ দিয়েছি, হাসপাতালগুলোতে যথেষ্ট শয্যা আছে।

রাজধানী ঢাকার পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতেও ডেঙ্গুর জন্য আলাদা শয্যা তৈরি করা হয়েছে বলে জানান তিনি।

চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই লাখ ৪২ হাজার ৮৯ জন।

আর চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ১৮১ জন, যা অন্যান্য বছরের তুলনায় বেশি ।

যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন তাদেরকে সময়মতো পরীক্ষা করে দ্রুত হাসপাতালে চিকিৎসা নেয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, ‘যারা আক্রান্ত হচ্ছেন, দ্রুত হাসপাতালে আসেন। দেরিতে আসলে কিছু করার থাকে না।’

আরবি
দেশে ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি অব্যাহত রয়েছে। মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১০ জনের করুণ মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৯৪৩ জন ডেঙ্গু রোগী...
সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। মশাবাহিত এই আশঙ্কাজনক রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে...
দেশে বিপজ্জনক রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে, যার ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা ২০০ ছাড়িয়ে ২০১ জনে গিয়ে পৌঁছাল।...
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর