নিরুৎসাহের পরও ঢাকার হাসপাতালে বাইরের ডেঙ্গু রোগী

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৬ পিএম

স্বাস্থ্য অধিদপ্তর নিরুৎসাহিত করলেও রাজধানীর হাসপাতালগুলোতে রোজই আসছে ডেঙ্গু আক্রান্ত ঢাকার বাইরের রোগী। যাদের বেশিরভাগই আসছেন শক সিনড্রোমের মতো গুরুতর অবস্থা নিয়ে। তবে রোগীর স্বজনদের দাবি, স্থানীয় হাসপাতালে উপযুক্ত চিকিৎসা না পেয়েই তাদের রাজধানীতে আসতে হচ্ছে। 

সরেজমিন রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে দিয়ে দেখা গেছে, মাদারীপুর থেকে হাসপাতালটিতে ১০ দিন থেকে ডেঙ্গু চিকিৎসা নিয়েছেন এক রোগী। তিনি জানান, নিজ জেলা হাসপাতালে ডেঙ্গু চিকিৎসায় ভরসা না পেয়ে ঢাকায় এসেছেন। এই ১০ দিনে রক্তের প্লাটিলেট ১৭ থেকে ৪৫ হাজারে উঠেছে। ডেঙ্গু মুক্ত হলেই বাড়ি ফিরে যাবেন। 

একই হাসপাতালে ডেঙ্গু চিকিৎসধীন ভোলার আরেক রোগী জানান, ব্যবসার কাজে ঢাকায় এসে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। ঢাকায় চিকিৎসা গ্রহণের সিদ্ধান্তটি সঠিক বলে মন করছেন তিনি।

সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক জানান, ঢাকার বাইরে থেকে কী পরিমাণ রোগী আসছে সে বিষয়ে তাদের কাছে কোনো সুনির্দিষ্ট পরিসংখ্যান নেই। 

তার মতে, শক সিনড্রোম ও হেমারেজিক পরস্থিতি নিয়ে আইসিইউতে ভর্তি রোগীদের বেশিরভাগ ঢাকার বাইরের জেলা থেকে আসা। 

এদিকে রাজধানীর ডিএনসিসি হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক কর্নেল একেএম জহিরুল হোসাইন খানও জানালেন একই কথা। তিনি বলেন, ডেঙ্গু হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় আসা রোগীদের মধ্যে ঢাকার বাইরের রোগীই বেশি। 

রোববার দেশের অন্য জেলার ডেঙ্গু রোগী ঢাকা শহরের হাসপাতালে চিকিৎসার জন্য না আনার বা না পাঠানোর অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গু চিকিৎসায় প্রধান বিষয় হলো ফ্লুইড ম্যানেজম্যান্ট। যা যে কোনো হাসপাতালেই দেয়া সম্ভব। গুরুতর অবস্থায় চলে যাওয়া কোনো রোগীকে ফ্লুইড চিকিৎসা ছাড়া ঢাকায় পাঠানো হলে তার ঝুঁকি বরং আরও বাড়বে।

একই সঙ্গে ডেঙ্গু আক্রান্ত রোগীদের নিজ নিজ জেলার হাসপাতালগুলোর ওপর আস্থা রাখার অনুরোধ জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

 

একাত্তর/এসি
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। 
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ দেখা গেছে এক হাজার ২৩১ জনের শরীরে। 
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর