পণ্যর মূল্য বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে গ্রীসে পালিত হচ্ছে ধর্মঘট।
বুধবার (৬ এপ্রিল) বিক্ষোভের ফলে সরকারি পরিষেবা, ফেরি এবং ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
গত ২৪ জানুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে লাফিয়ে লাফিয়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় ইউরোপ জুড়ে দেশগুলো ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মুখোমুখি হচ্ছে। জীবন যাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় স্পেনেও ধর্মঘট এবং প্রতিবাদ বিক্ষোভ চলছে।
গ্রীকরা বিদ্যুতের ক্রমবর্ধমান চড়া মূল্য এবং হিটিং বিলের পাশাপাশি আবাসন ব্যয় বৃদ্ধির মুখোমুখি হচ্ছে।
আরও পড়ুন: রাশিয়া থেকে তেল আমদানি বাড়িয়েছে আমেরিকা!
গ্রীসে জানুয়ারিতে এক বছর আগের তুলনায় ৬.২ শতাংশ মূল্য বৃদ্ধি পেয়েছে, যা ২০০১ সালে ইউরোপিয়ান ইউনিয়নের একক মুদ্রা গ্রহণের পর রেকর্ড মূল্য বৃদ্ধি। ফেব্রুয়ারিতে এই হার বেড়ে দাঁড়িয়েছে ৭.২ শতাংশ।
একাত্তর/আরএ