গ্রিক প্রধানমন্ত্রীর ক্ষমাপ্রার্থনা, স্টেশন মাস্টার জেলে

আপডেট : ০৬ মার্চ ২০২৩, ০১:০৩ পিএম

গ্রীসে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারানো ৫৭ জনের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিস। অন্যদিকে, এ ঘটনায় বিচারের অপেক্ষায় থাকা স্টেশন মাস্টারকে আটকের পর কারাগারে পাঠানো হয়েছে। 

রোববার (৫ মার্চ) ফেসবুকে এক বার্তায় তিনি বলেন, ‘গ্রীসে ২০২৩ সালে এসে...ভিন্ন দিকে যেতে থাকা দুটি ট্রেন একই লাইনে চলবে, আর তা কারও নজরে আসবে না- এটা হতে পারে না।’

এ দুর্ঘটনার জন্য মানুষের ভুলকে দোষারোপ করে তিনি বলেন, কয়েক দশকের অবহেলা এই দুর্যোগে অবদান রেখে থাকতে পারে। 

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে আমি সকলের কাছে ঋণী, তবে নিহতদের আত্মীয়স্বজনদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আদালত খুব দ্রুত এই ট্র্যাজেডির তদন্ত করবে এবং দায় নির্ধারণ করবে।’ 

এ ঘটনার পর থেকে গ্রিসে চলছে গণবিক্ষোভ। রোববার দেশটির রাজধানী এথেন্সে বিক্ষোভে যোগ দেয় হাজার হাজার মানুষ। এক পর্যায়ে সেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।

পুলিশের ধারণা, অন্তত ১২ হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নেয়।

এদিকে, দুর্ঘটনাস্থল ল্যারিসা রেলস্টেশনের স্টেশন মাস্টারকে আটকের পর কারাগারে পাঠিয়েছে দেশটির পুলিশ। তার বিরুদ্ধে পরিবহন বিঘ্নিত করা এবং জীবন ঝুঁকিতে ফেলার একাধিক অভিযোগ রয়েছে।

গ্রিক সংবাদপত্র ইক্যাথিমেরিনি অনুসারে, পরিবহন নিরাপত্তার দায়ে সম্ভাব্য সর্বোচ্চ শাস্তি হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। 

আরও পড়ুন: চীনা সামরিক বাজেট সাত শতাংশ বাড়ানোর ঘোষণা

ওই স্টেশন মাস্টারের আইনজীবী স্টেফানোস প্যান্টজারজিডিস বলেছেন, প্রায় ২০টি অভিশপ্ত মিনিটের জন্য তিনি পুরো মধ্য গ্রিসের নিরাপত্তার জন্য দায়ী ছিলেন। 

তিনি জানান, তার মক্কেল ‘আনুপাতিক’ দায় স্বীকার করেছেন, তবে এ দুর্ঘটনায় অন্যান্য বিষয়ও কাজ করেছে। 


একাত্তর/এসজে

উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত সাতটি হাতি প্রাণ হারিয়েছে। শনিবার ভোরে আসামের হোজাই জেলায় দিল্লিগামী একটি ট্রেনের সাথে হাতির পালের সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত তিনজন নিহত ও অন্তত ২৮ জন আহত হয়েছেন। শুক্রবার আন্তঃনগর তুরাঙ্গা ট্রেন ও একটি লোকাল ট্রেনের মধ্যে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে...
ভারতের অন্ধ্র প্রদেশে দুই ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৫০ জন।
ভারতের বিহারে ট্রেন দুর্ঘটনায় অন্তত চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। যাত্রাবাহী ট্রেনটি আসাম রাজ্যের  কামাখ্যার দিকে যাচ্ছিলো।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর