রাশিয়া থেকে তেল আমদানি বাড়িয়েছে আমেরিকা!

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ০৩:৩১ পিএম

রাশিয়া থেকে জ্বালানি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিলেও, বাস্তবে রাশিয়া থেকে তেল আমদানি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এক শীর্ষ রুশ সরকারি কর্মকর্তার বরাতে খবর দিয়েছে চীনা সংবাদমাধ্যম।

দেশটির দৈনিক গ্লোবাল টাইমস বলছে, যুক্তরাষ্ট্রের তেল আমদানির এ তথ্য দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি মিখাইল পোপভ।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র শুধু রাশিয়া থেকে তেল আমদানিই করছে না, গেলো এক সপ্তাহে দৈনিক অপরিশোধিত তেল আমদানি ৪৩ শতাংশ বা এক লাখ ব্যারেল বাড়িয়েছে।

মিখাইল পোপভ বলেন, যুক্তরাষ্ট্র যে এমন চমক দেবে, সেটা ইউরোপের আগেই বোঝা উচিত ছিল। কিন্তু ইউরোপ আদের সবচেয়ে বড় বন্ধুর চালাকি ধরতে পারেনি।

তিনি বলেন, শুধু তেল নয়, জরুরি পণ্য বলে রাশিয়া থেকে খনিজ সার আমদানি করতে মার্কিন কোম্পানিগুলোকে অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছিলেন, রাশিয়ার বিরুদ্ধে অপরিণামদর্শী নিষেধাজ্ঞা দেওয়ায় যুক্তরাজ্যসহ কয়েকটি দেশকে ভুগতে হচ্ছে।

যেমন ব্রিটিশ শেল কোম্পানি রাশিয়া থেকে গ্যাস কিনতে পারছে না শুধুমাত্র লন্ডনের রাশিয়া-বিরোধী নীতির কারণে। রাশিয়া-বিরোধী লন্ডন নেতা হতে চায়।

আরও পড়ুন: রাষ্ট্রীয় নীতিতে নাক গলাবে না পাকিস্তানের সুপ্রিমকোর্ট

এমনকি তারা এক্ষেত্রে ওয়াশিংটনের চেয়ে আগে থাকতে চায়। আগ বাড়িয়ে বরিস সরকার নিষেধাজ্ঞার বান ছুটিয়েছে। যার  মূল্য এখন দিতে হচ্ছে।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চেয়ে একধাপ এগিয়ে গ্যাজপ্রম ব্যাংকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য।

এ কারণে ব্রিটিশ কোম্পানিটি এখন রুবলেও রাশিয়ার গ্যাস কিনতে পারছে না। রাশিয়া থেকে গ্যাস কেনার ক্ষেত্রে রুবলে মুল্য পরিশোধের যে নিয়ম চালু হয়েছে, সেটা ধীরে ধীরে অন্য পণ্যের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে পেসকভ জানান।


একাত্তর/আরবিএস  

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর