গ্রীসে রেলকর্মীদের ধর্মঘট অব্যাহত

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ০৩:৩৫ পিএম

গ্রীসে প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনায় ৫৭ জন নিহতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করছেন দেশটির রেলওয়ে কর্মীরা। 

শুক্রবার (৩ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, গত দুই দিনের বিক্ষোভের পর, শুক্রবার এথেন্সে দুপুর ও সন্ধ্যায় আরও দুটি প্রতিবাদ সমাবেশের পরিকল্পনা করা হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে একটি মালবাহী ট্রেনের সাথে একটি উচ্চ-গতির যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হলে গাড়িগুলো ট্র্যাক থেকে ছিটকে পড়ে চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং আগুন ধরে যায়।

গ্রীসের প্রধান রেলকর্মী ইউনিয়ন জানিয়েছে, ফেডারেশন এত বছর ধরে সতর্কঘণ্টা বাজিয়েছে, কিন্তু এটিকে কখনই গুরুত্ব সহকারে নেওয়া হয়নি। দুর্ঘটনার পরে নিযুক্ত নতুন পরিবহন মন্ত্রীর সাথে বৈঠকের দাবি জানিয়েছে তারা। 

ইউনিয়ন বলছে, তারা নিরাপত্তা প্রোটোকল বাস্তবায়নের জন্য একটি পরিষ্কার সময়সূচী চায়। দুটি ট্রেন একই ট্র্যাকে থাকার ফলে সৃষ্ট এই দুর্ঘটনায় ত্রুটিযুক্ত সিগনালিং এবং রক্ষণাবেক্ষণের সমস্যা জড়িত বলে ধারণা করা হচ্ছে৷

দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী কর্মীরা ক্রেন ব্যবহার করে ট্র্যাক থেকে বিচ্যুত গাড়িকে উদ্ধার করার চেষ্টা করছেন। শুক্রবারে উদ্ধার অভিযান শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। 

আরও পড়ুন: তুরস্কে ভূমিকম্পের ২৩ দিন পর জীবিত কুকুর উদ্ধার!

ফায়ার ব্রিগেডের একজন কর্মকর্তা বলেছেন, অভিযান চলছে এবং এটি শুক্রবার শেষ করার পরিকল্পনা রয়েছে। 

এ দুর্ঘটনায় এখনও আরও কেউ নিখোঁজ রয়েছেন কিনা বা থাকলেও কতজন, তা এখনও স্পষ্ট নয়। 


একাত্তর/এসজে

উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত সাতটি হাতি প্রাণ হারিয়েছে। শনিবার ভোরে আসামের হোজাই জেলায় দিল্লিগামী একটি ট্রেনের সাথে হাতির পালের সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
গাজা উপত্যকায় হামাসের হাতে আটক ছয় জিম্মির মরদেহ উদ্ধারের পর, রোববার বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরাইল। তেল আবিব, জেরুজালেমসহ অন্যান্য শহরে সমাবেশ করেছে হাজারো মানুষ। বাকি ১০১ জিম্মির মুক্তিতে...
প্রায় দুই বছর ধরে দফায় দফায় চলা কর্মবিরতি ও ধর্মঘট নিরসনে যুক্তরাজ্যের ট্রেন চালক ইউনিয়ন ও সরকার একটি বেতন প্রস্তাবে একমত হয়েছে।
বেতন নিয়ে পুলিশের ধর্মঘটের পর পাপুয়া নিউ গিনিতে ব্যাপক দাঙ্গার সূত্রপাত হয়েছে। বুধবার রাজধানীতে পুলিশের অনুপস্থিতিতে ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে ‘সুবিধাবাদীরা’। এতে অন্তত ১৫ জন নিহত...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর