কানাডীয় এমপিদের নিরাপত্তায় 'প্যানিক বাটন'

কানাডায় জরুরি পরিস্থিতিতে দ্রুততার সাথে পুলিশ ডাকার জন্য দেশটির সংসদ সদস্যদের মোবাইলে একটি করে 'প্যানিক বাটন' দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার (২২ জুন) দেশটির জন নিরাপত্তা মন্ত্রী মারকো মেনডিচিনোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

তিনি নিজেও সম্প্রতি এ ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন জানিয়ে মেনডিচিনো বলেন, সাম্প্রতিক সময়ে সংসদ সদস্যদের ঘিরে অনলাইনে যে নেতিবাচক ও বিষাক্ত আলোচনা দেখা যাচ্ছে তার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

প্যানিক বাটনের পাশাপাশি এমপিদেরকে ক্যামেরা, অ্যালার্ম ও অন্যান্য নিরাপত্তার পাশাপাশি সম্ভাব্য সহিংস পরিস্থিতি প্রশমনের প্রশিক্ষণ দেয়ার প্রস্তাবও দেয়া হয়েছে। 

আরও পড়ুন: আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ৯৫০, আহত ছয়শ'

শুধু অনলাইনেই নয়, কানাডীয় এমপিরা সাম্প্রতিক সময়ে রাস্তাঘাটেও হেনস্তার শিকার হয়েছেন। গত বছর এক রাজনৈতিক ক্যাম্পেইন চলাকালে প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোর ওপর পাথর ছুঁড়ে মারেন এক বিক্ষোভকারী। 

মারকো মেনডিচিনো জানান, পার্লামেন্টে অস্ত্র নিয়ন্ত্রণ বিলের প্রস্তাব দেয়ার পর গতমাসে তাকে হত্যার হুমকি দেয়া হয়। এই প্যানিক বাটন রাজনীতিবিদদের অতিরিক্ত নিরাপত্তা দেবে বলে জানান তিনি। 

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ তাদের উদ্বেগকে যথেষ্ট গুরুত্ব দেয় না বলে এর আগে অভিযোগ করেছেন বেশ কয়েকজন কানাডীয় রাজনীতিবিদ। 


একাত্তর/এসজে