লিবিয়ায় মরুভূমিতে ২০ অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার

শাদের কাছে লিবিয়ান মরুভূমিতে নিখোঁজ ২০ অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বুধবার (২৯ জুন) একটি পিকআপ ট্রাকে এসব মরদেহের ছবি প্রকাশ করে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির অ্যাম্বুলেন্স সার্ভিস। 

মঙ্গলবার (২৮ জুন) শাদ সীমান্ত থেকে ১২০ কিলোমিটার দূরে মরুভূমিতে মরদেহগুলো খুঁজে পান এক ট্রাকচালক। 

কুফরা অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান ইব্রাহিম বেলহাসান জানান, গত ১৩ জুন নিখোঁজ ওই অভিবাসন প্রত্যাশীদের কাছ থেকে শেষ ফোনকল পাওয়া যায়। এরপরই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

আরও পড়ুন: নরওয়ের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার হুমকি দিলো রাশিয়া

তিনি আরও জানান, নিহতদের মধ্যে দুইজন লিবিয়ান নাগরিক। বাকিরা শাদ থেকে অবৈধভাবে লিবিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন বলে ধারণা তাদের। 

ভূমধ্যসাগর হয়ে ইউরোপে যেতে অভিবাসন প্রত্যাশীদের জন্য একটি বড় পয়েন্ট লিবিয়া। বিপজ্জনক মরুভূমি ও সাগর পাড়ি দেয়ার যাত্রায় সেখানে প্রায়ই অভিবাসন প্রত্যাশীদের মৃত্যু হয়। 


একাত্তর/এসজে