ট্রাম্পের তোপ উপেক্ষা করেই আফ্রিকা সফরে পোপ

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৭:১৯ পিএম

আফ্রিকা সফরের দ্বিতীয় পর্যায়ে বুধবার ক্যামেরুনের মাটিতে পা রাখলেন পোপ লিও। চার দেশের এই উচ্চাভিলাষী ১০ দিনের সফরে পোপের মূল লক্ষ্য ক্যামেরুনের ইংরেজিভাষী অঞ্চলগুলোতে চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধে শান্তির আহ্বান জানানো।

তবে পোপের এই সফরের চেয়েও বেশি চর্চিত হচ্ছে তার সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান 'বাকযুদ্ধ'। ইরান যুদ্ধের বিরোধিতা করায় পোপ লিওকে আবারও কড়া ভাষায় বিধেঁছেন ট্রাম্প। পোপের শান্তিবাদী অবস্থানকে 'ভয়াবহ' বলে আখ্যা দিলেও দমে যাওয়ার পাত্র নন শিকাগো থেকে আসা এই ধর্মগুরু।


আলজেরিয়া ত্যাগের আগে তিনি তথাকথিত 'নব্য-ঔপনিবেশিক' বিশ্বশক্তিগুলোর আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি সোজা জানিয়েছেন, ট্রাম্প যাই বলুক না কেন, যুদ্ধের বিরুদ্ধে তার কণ্ঠস্বর আগের মতোই সোচ্চার থাকবে।

ক্যামেরুনের ইতিহাস বেশ জটিল। প্রথম বিশ্বযুদ্ধের পর প্রাক্তন এই জার্মান উপনিবেশটিকে ব্রিটেন ও ফ্রান্স নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল। গত এক দশকে সরকারি বাহিনী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর লড়াইয়ে দেশটিতে হাজার হাজার প্রাণ ঝরেছে। পোপের আগমন উপলক্ষে একটি বিচ্ছিন্নতাবাদী জোট তিন দিনের জন্য 'নিরাপদ যাতায়াত পথ' ঘোষণা করেছে, যাতে সাধারণ মানুষ ও পর্যটকরা অবাধে চলাচল করতে পারে।

৭০ বছর বয়সী পোপ লিও তার পূর্বসূরি পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর গত বছরের মে মাসে দায়িত্ব নেন। প্রথম ১০ মাস পর্দার আড়ালে থাকলেও ইদানীং তিনি বিশ্ব রাজনীতির নানা ইস্যুতে বেশ আক্রমণাত্মক হয়ে উঠেছেন, বিশেষ করে ইরান যুদ্ধের বিরুদ্ধে তার অবস্থান তাকে ট্রাম্পের চক্ষুশূলে পরিণত করেছে।


প্রায় ১৮ হাজার কিলোমিটারের এই দীর্ঘ ও জটিল সফরে পোপকে ১৮টি ফ্লাইটে ১১টি শহর ঘুরতে হবে। ক্যামেরুনের রাজধানী ইয়াওন্দেতে প্রেসিডেন্ট পল বিয়ার সাথে সাক্ষাতের পর বৃহস্পতিবার তিনি বামেন্দা শহরে একটি শান্তি সভায় যোগ দেবেন।

তবে, সফরের সবচেয়ে বড় চমক থাকছে শুক্রবার, যখন উপকূলীয় শহর দুয়ালাতে প্রায় ৬ লক্ষ মানুষের উপস্থিতিতে এক বিশাল প্রার্থনা সভায় তিনি ভাষণ দেবেন। যুদ্ধের দামামা আর রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির মাঝে পোপের এই সফর এখন বিশ্ববাসীর কাছে এক বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দু।

তথ্যসূত্র: রয়টার্স

এআরএস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি ক্যাটি জ্যাকারিয়ার পেশাগত যোগ্যতা নিয়ে যুক্তরাষ্ট্রে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার নিজের প্রথম সংবাদ সম্মেলনেই বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে রীতিমতো...
আগামী মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিশ্ব রাজনীতিতে ফের বড় ধরনের নাটকীয়তার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে আচমকা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা নির্দেশ এবং ইউক্রেনের নেতৃত্ব পরিবর্তনের দাবির পর এবার নিজেদের কড়া ও স্পষ্ট অবস্থান পুনর্ব্যক্ত করলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর