পানির অধিকার নিয়ে রণক্ষেত্র চাদ, নিহত অন্তত ৪২

পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল সেনাবাহিনী

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পিএম

মধ্য আফ্রিকার দেশ চাদের পূর্বাঞ্চলে পানি নিয়ে দুই পরিবারের মধ্যকার বিরোধ শেষ পর্যন্ত ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী লিমান মাহামাত জানিয়েছেন, এই সহিংসতায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন। গত শনিবার সুদান সীমান্তবর্তী ওয়াদি ফিরা প্রদেশের ইগোতে গ্রামে এই সংঘর্ষের সূত্রপাত হয়। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করতে হয়েছে।  


প্রাথমিকভাবে পানি ব্যবহারের অধিকার নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া শুরু হলেও তা দ্রুত প্রতিশোধ হামলায় রূপ নেয় এবং বিশাল এলাকায় ছড়িয়ে পড়ে। উপ-প্রধানমন্ত্রী সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নিহত ৪২ জন ছাড়াও অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন, যাদের চিকিৎসার জন্য প্রাদেশিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে হয়েছে। বর্তমানে এলাকাটি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে চাদ সরকার।

এই নিষ্ঠুর সহিংসতার দায়ভার নির্ধারণে ইতিমধ্যেই বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রথা অনুযায়ী সামাজিক মধ্যস্থতার প্রক্রিয়াও শুরু করেছে কর্তৃপক্ষ। চাদে ভূমি ও পানির মতো সীমিত প্রাকৃতিক সম্পদের দখল নিয়ে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ একটি নিয়মিত ঘটনা। গত বছরও দেশটির দক্ষিণ-পশ্চিমে কৃষক ও পশুপালকদের মধ্যে লড়াইয়ে বহু মানুষের প্রাণহানি ঘটেছিল।


এই সহিংসতা এমন এক সময়ে ঘটল যখন প্রতিবেশী দেশ সুদানে চলমান গৃহযুদ্ধের কারণে চাদ চরম চাপের মুখে রয়েছে। পূর্ব চাদের প্রদেশগুলো লাখ লাখ সুদানি শরণার্থীকে আশ্রয় দিয়েছে, যার ফলে ওই অঞ্চলের সীমিত সম্পদ ও অবকাঠামোর ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। গত ফেব্রুয়ারি মাস থেকে চাদ তাদের সুদান সীমান্ত বন্ধ করে রেখেছে যাতে ওপার থেকে কোনো সশস্ত্র যোদ্ধা দেশটিতে প্রবেশ করতে না পারে।

উপ-প্রধানমন্ত্রী লিমান মাহামাত জোর দিয়ে বলেছেন, পূর্ব সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সরকার সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। সুদানের যুদ্ধের প্রভাবে চাদের অভ্যন্তরীণ নিরাপত্তা যেন আরও বিঘ্নিত না হয়, সে বিষয়ে দেশটির প্রশাসন এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

আরবিএস
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং শুক্রবার স্পষ্টভাবে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ে দেশকে সামরিক সংকটে ফেলতে পারে, এমন কোনো সামরিক সম্পদ তিনি সেখানে মোতায়েন করবেন না। তবে, ওই অঞ্চলে...
ইরানের সঙ্গে চলমান সংঘাত শেষ হলে মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন সামরিক সদস্য এবং গোয়েন্দা ঘাঁটির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনার বিষয়টি নিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর ও গোয়েন্দা সংস্থাগুলোতে অতি...
আফ্রিকার তেল সমৃদ্ধ দেশ নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নিজার রাজ্যে মসজিদে হামলা চালিয়ে নারী, শিশু ও বৃদ্ধসহ প্রায় ৬০০ জনকে অপহরণ করার পর তাঁদের জিম্মি অবস্থার একটি ভিডিও প্রকাশ করেছে একটি সশস্ত্র...
আন্তর্জাতিক অপরাধ দমন কিংবা স্থানীয় নিরাপত্তার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজধানী ওয়াশিংটন ডিসিতে হাজার হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করেছেন। তবে এক বিশেষ অনুসন্ধানে দেখা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ (সালেহ শিবলী)।
স্বাধীন বাংলাদেশে যে কোনো ধর্মীয় উৎসব পালনের জন্য নিরাপত্তার আশ্বাস দেওয়া কিংবা নিরাপত্তা চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়াকে জাতীয় জীবনের জন্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর