বাড়ি মেরামতের সময় মেঝে খুঁড়তেই পাওয়া গেছে ১৩৫ বছরের পুরনো একটি চিঠি। উদ্ধারের সময় এটি একটি কাঁচের বোতলে ভরা ছিলো।
স্কটল্যান্ডের এডিনবরায় সম্প্রতি এ ঘটনা ঘটেছে। ১৬ নভেম্বর অনেক ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোস্টটি শেয়ার করেন।
বিবিসির খবরে বলা হয়, পিটার অ্যালান নামের একজন ওই বাড়ি মেরামতের কাজ করছিলেন। তিনি মেঝে খুঁড়তেই বেরিয়ে আসে চিঠিটি। প্রথমে বোতলে ভরা চিঠি দেখে তিনি কিছু না বুঝতে পেরে সেটি বাড়ির মালিক এলিথ স্টিম্পসনকে জানান। এলিথ তার দুই সন্তান নিয়ে চিঠিটি পড়েন।
পরে তিনি এসে বোতলটি ভেঙে চিঠি বের করে আনেন। তিনি ও তার দুই সন্তান চিঠিটি পড়েন।
চিঠিতে দেখা যায়, এটি ১৮৮৭ সালের ৬ অক্টোবর লেখা। জেমস রিচি ও জন গ্রিভি সেটি লিখেছেন এটি।
ওই দু’জন একসময় এই বাড়ির মেঝে তৈরির কাজ করেছিলেন। সে সময় মজা করেই এটি লেখা হয়। তারা ভেবেছিলেন, অনেক বছর পর যখন কেউ এটি পাবেন তখন তারা অবাক হয়ে যাবেন। আর হয়েছেও তাই!
আরও পড়ুন: তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত ২০২৩ পর্যন্ত বহাল রাখবে ওপেক
বাড়ির মেরামতের কাজ করা পিটার অ্যালান এ বিষয়ে জানান, ১৫০ বর্গফুটের ঘরটি মেরামত করার সময় তারা জানতেন না এমন কিছু মেঝের নিচ থেকে বের হবে। তাই চিঠিসহ বোতলটি বের করার পর তিনি অবাক হয়ে যান। দ্রুত তিনি বাড়ির মালিককে ডেকে এনে সেটা দেখান।
একাত্তর/আরএ