বিবিসির বিরুদ্ধে দশ বিলিয়ন ডলারের মামলা ট্রাম্পের

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১২ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যানোরমা তথ্যচিত্রে তার ২০২১ সালের ৬ জানুয়ারিতে দেয়া বক্তব্য সম্পাদনা নিয়ে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের (বিবিসি) বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার আদালতের নথিতে থাকা তথ্য অনুযায়ী, ট্রাম্প সম্প্রচার সংস্থাটির বিরুদ্ধে মানহানি ও ট্রেড প্র্যাকটিস ল লঙ্ঘনের অভিযোগ এনেছেন। মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছে বিবিসি।  

তিনি তার দু'টি দাবির প্রতিটির জন্য পাঁচ বিলিয়ন (৫০০ কোটি) ডলার, অর্থাৎ মোট ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন। 

গত নভেম্বরে বিবিসি ট্রাম্পের কাছে দুঃখ প্রকাশ করলেও তাকে ক্ষতিপূরণ দেয়ার দাবি প্রত্যাখ্যান করেছিলো এবং 'মানহানির দাবির ভিত্তি' থাকার বিষয়ে একমত হয়নি।

ট্রাম্পের আইনি দল বিবিসির বিরুদ্ধে তার বক্তব্যকে ইচ্ছাকৃতভাবে, অসৎ উদ্দেশ্যে ও প্রতারণামূলকভাবে সম্পাদনার অভিযোগ এনেছে।

বিবিসি এখনও এই মামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ট্রাম্প গত মাসে বলেছিলেন যে, তিনি তথ্যচিত্রটির জন্য বিবিসির বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করছেন। ওই তথ্যচিত্রটি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে যুক্তরাজ্যে সম্প্রচার করা হয়েছিলো।

"আমি মনে করি এটা করা উচিত," ট্রাম্প বিমানে তার সাথে থাকা সাংবাদিকদের বলেছিলেন। "তারা প্রতারণা করেছে। তারা আমার মুখ থেকে বের হওয়া কথা পরিবর্তন করে দিয়েছে"।

আরবিএস
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিশাল খনিজ তেল সম্পদের এক-পঞ্চমাংশের  নিয়ন্ত্রণ নিতে একটি নজিরবিহীন অর্থনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। এর উদ্দেশ্য হলো আমেরিকান...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংঘাত নিরসনে তেহরানকে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য তিনি কোনো সময়সীমা নির্দিষ্ট করে দেননি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর