জেন জি’র সব দাবি পূরণ করা সম্ভব নাও হতে পারে, বিবিসিকে কার্কি

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৫ পিএম

ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চান বলে ব্রিটিশ গণমাধ্যম- বিবিসিকে জানিয়েছেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। তিনি আরও বলেছেন, এই পদ তিনি চাননি। জেন-জি নেতারাই তাঁকে পদে বসিয়েছেন। তাদের সব দাবি পূরণ করা সম্ভব হবে না বলেও জানিয়েছেন তিনি।

নেপালের সরকার প্রধান হিসাবে দায়িত্ব নেয়ার পর প্রথমবার দেয়া এই সাক্ষাৎকারে ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন, জেন জি-র আন্দোলনের সময় হত্যা ও সহিংসতার তদন্ত এবং আগের সরকারের ব্যাপক দুর্নীতির তদন্তসহ নানা বিষয়ে কথা বলেছেন নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কি।

বিবিসি: সময়মতো অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে কী কী চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে তাকে?

সুশীলা কার্কি: আমি আমার দায়িত্ব ছয় মাসের মধ্যে শেষ করে পদ থেকে সরে যেতে চাই। আগামী কয়েক দিনে নির্বাচন কমিশনকে সক্রিয় করে তুলবো আমরা। প্রথমত ভোটার তালিকা প্রস্তুত করতে হবে। একটা পুরোনো ভোটার তালিকা আছে কিন্তু সেটা হালনাগাদ করতে হবে। যদি দিনরাত কাজ করতে পারি তাহলে ছয় মাসে সেটা করা সম্ভব।

বিবিসি: দুর্নীতির অভিযোগগুলো নিয়ে তদন্ত করার জন্য কোনো কমিশন গঠনের পরিকল্পনা কী আছে?

সুশীলা কার্কি: প্রথমে আমরা ১০-১১ জন সদস্যের একটি মন্ত্রিসভা গঠন করবো। কয়েক দিনের মধ্যেই এই কাজ সম্পন্ন হয়ে যাবে। কী আকারে দুর্নীতি হয়েছে, সেটা আগে জানা প্রয়োজন। আমরা যদি তদন্ত শুরু করতে পারি, পরবর্তী সরকারও সেই কাজ এগিয়ে নিয়ে যেতে পারবে।

বিবিসি: আন্দোলনে সম্পত্তি ও প্রাণহানি তদন্তে গঠিত কমিশনটা কেমন হবে? তাদের কতদিন সময় দেওয়া হবে?

সুশীলা কার্কি:  বর্তমান মন্ত্রিসভায় আমরা মাত্র চারজন সদস্য আছি। আমাদের হাতে সময় আছে ছয় মাস। এই ছয় মাসকে আমরা যতটা সম্ভব কাজে লাগাতে চাই। আমাদের পরিকল্পনা হলো ওই তদন্ত এক মাসের মধ্যে শেষ করার বা বড়জোর দেড় মাস। বিভিন্ন ক্ষেত্রের তিনজন বিশেষজ্ঞ এই তদন্ত করবেন।)

বিবিসি: জেন জিদের একাংশ প্রতিবাদ করছে। এই পরিস্থিতি কীভাবে মোকাবিলা করার কথা ভাবছেন?

সুশীলা কার্কি:  তারাই তো সরকার গড়ার জন্য আমাদের নাম প্রস্তাব করেছিল। আমরা তো পদ চাইনি। এটা আমাদের সিদ্ধান্তও ছিল না। হয়তো আমরা সবগুলো দাবি পূরণ করতে পারব না, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। আমরা সব দায়িত্ব পালন করতে চেষ্টা করবো কিন্তু যদি কিছু অপূর্ণ থেকে যায় তাহলে পরবর্তী সরকার আর সংসদ দায়িত্ব নেবে।

এআরএস
টাইমলাইন: নেপালে তরুণদের বিক্ষোভ
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৩
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৪
জেন জি’র সব দাবি পূরণ করা সম্ভব নাও হতে পারে, বিবিসিকে কার্কি
২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে তালেবান নিজেদের একতাবদ্ধ হিসেবে দাবি করে আসলেও, সম্প্রতি ফাঁস হওয়া এক অডিও ক্লিপ এবং বিবিসির দীর্ঘ অনুসন্ধানে গোষ্ঠীটির ভেতরে চরম বিভক্তির চিত্র ফুটে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যানোরমা তথ্যচিত্রে তার ২০২১ সালের ৬ জানুয়ারিতে দেয়া বক্তব্য সম্পাদনা নিয়ে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের (বিবিসি) বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।
শেখ হাসিনার রাজনৈতিক জীবন এক নাটকীয় উপাখ্যানের চেয়ে কম নয়, যেখানে জড়িয়ে আছে ট্র্যাজেডি, নির্বাসন এবং ক্ষমতা- যা বাংলাদেশের ইতিহাসের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত।
নেপালে জেন-জি আন্দোলনের সময় নিহতদের শহীদ ঘোষণা করেছে দেশটির অন্তর্বর্তী সরকার। পাশাপাশি শহীদ পরিবারকে নগদ অর্থ সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কার্কি সরকার।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর