তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত ২০২৩ পর্যন্ত বহাল রাখবে ওপেক

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ০১:৪৭ পিএম

আগামী ৪ ডিসেম্বর ওপেকের সদস্য দেশগুলো তেল উত্পাদন নিয়ে আবারও আলোচনায় বসবে। তবে, বিশ্বের প্রধান তেল উত্পাদনকারী দেশগুলোর এ জোটের দৈনিক তেল উত্পাদন ২০ লাখ ব্যারেল কমানোর সিদ্ধান্ত ২০২৩ সালের শেষ দিক পর্যন্ত বহাল থাকছে। 

গতকাল মঙ্গলবার সৌদি আরবের জ্বালানিমন্ত্রী আব্দুল্লা আজিজ এ কথা জানিয়েছেন। খবর সংবাদমাধ্যম সিআরআই'র। 

এদিকে একই দিনে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, আলজেরিয়া ও ইরাকের জ্বালানিমন্ত্রীরাও একই ইঙ্গিত দিয়েছেন।

পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন, ওপেকের এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম আরও বাড়বে। 

মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ, সৌদির এই সিদ্ধান্ত মূলত রাশিয়ার পক্ষে গেছে। এতে করে বাইডেন প্রশাসনে ক্ষোভের সঞ্চার হয় এবং সর্বশেষ সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক প্রেসিডেন্ট বাইডেন পুনঃমূল্যায়ন করছেন বলে জানাল হোয়াইট হাউস।

যদিও সৌদি আরবের নেতৃত্বাধীন ওপেক বলেছে, বিশ্ব অর্থনীতির ঝুঁকির কারণেই এই সিদ্ধান্ত। জ্বালানির বাজার স্থিতিশীল রাখতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। এরইমধ্যে এই সিদ্ধান্তের সুফল পাচ্ছে বিশ্ব। 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে সুপারশপে গুলি, ১০ জন নিহত

ওপেক হচ্ছে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর একটি আন্তঃসরকারি সংস্থা। ১৪ সেপ্টেম্বর ১৯৬০ সালে বাগদাদে প্রথম পাঁচ সদস্য (ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব এবং ভেনেজুয়েলা) এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। 

ওপেকের বর্তমান সদস্য ১৩টি দেশ। এগুলো হলো- অ্যাঙ্গোলা, আলজেরিয়া, ইরাক, ইরান, ইউএই, কুয়েত, নাইজেরিয়া, ভেনিজুয়েলা, লিবিয়া, সৌদি আরব, গ্যাবন, ইকুয়েটোরিয়াল গিনি। ইন্দোনেশিয়া ২০০৮ সালে ওপেক থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। সারা পৃথিবীতে তেলের দাম নিধারন এবং রপ্তানি ও আমদানিতে বেশ গুরুত্ব বহন করে।


একাত্তর/আরবিএস  

ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে হামলা শুরু হওয়ার পর দেখতে দেখতে ১৪টি সপ্তাহ পার হয়ে গেছে। তবে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন এমন এক অদ্ভুত ও জটিল মোড় নিয়েছে, যাকে পূর্ণাঙ্গ যুদ্ধও...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর