চলতি বছর হজে অংশগ্রহণকারীদের জন্য করোনা টিকার পূর্ণডোজ বাধ্যতামূলক করেছে সৌদি আরব। সৌদি গ্যাজেট এ তথ্য জানিয়েছে।
করোনা ছাড়াও হজ পালনে ইচ্ছুকদের অবশ্যই মৌসুমি ইনফ্লুয়েঞ্জা এবং মেনিনজাইটিসের টিকা নিতে হবে। হজে অংশ নিতে পারবেন না দীর্ঘস্থায়ী এবং সংক্রামক রোগে আক্রান্ত কোনো ব্যক্তি।
হজে অংশ গ্রহণকারীর সংখ্যায় কোনো বিধিনিষেধ থাকবে না-সৌদি সরকারের এমন ঘোষণার পরই করোনা এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নিয়ম জানানো হয়েছে।
সৌদি হজ এবং ওমরা মন্ত্রী তৌফিক আল বাবিয়া জানান, চলতি বছর বয়সের সীমাবদ্ধতা এবং ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।
গত বছর ৯ লাখ হজ পালনকারীকে স্বাগত জানায় রিয়াদ। করোনা মহামারীর আগে এ সংখ্যা ছিলো ২৫ লাখের মতো।
আরও পড়ুন: চীনে করোনায় এক মাসে ৬০ হাজার মানুষের মৃত্যু
এর আগে এবার হজযাত্রীর সংখ্যা সীমিত রাখবে না বলে জানায় সৌদি আরব। করোনার কারণে তিন বছর হজযাত্রীর সংখ্যা সীমিত রেখেছিল সৌদি সরকার।
২০১৯ সালে ২৫ লাখ যাত্রী হজে অংশ নেন। পরের দু’বছর মহামারির কারণে হজযাত্রীর সংখ্যা কমানো হয়। ২০২২ সালে প্রায় ৯ লাখ হজযাত্রী ছিলেন। এর মধ্যে প্রায় আট লাখে বিদেশি।
একাত্তর/এসজে