চীনে করোনায় এক মাসে ৬০ হাজার মানুষের মৃত্যু

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১১:৩৩ এএম

চীনে এক মাসে প্রায় ৬০ হাজার মানুষ প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। শনিবার দেশটির স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।

ডিসেম্বরের শুরুতে কঠোর বিধিনিষেধ প্রত্যাহার করে নেয় চীন। বলা হয়, ৮ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারির মধ্যে ৫৯ হাজার ৯৩৮ জনের মৃত্যু হয়েছে। 

পিকিং ইউনিভার্সিটির গবেষণা প্রতিবেদনে দেশটিতে ৯০ কোটি মানুষের করোনা সংক্রমণ হওয়ার খবর প্রকাশ পরেই প্রায় ৬০ হাজার মানুষের মৃত্যুর খবর প্রকাশ পেলো।

সংবাদ সম্মেলনে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের অধীন মেডিক্যাল প্রশাসনের ব্যুরো প্রধান জিয়াও ইয়াহুই আরও বলেন, পাঁচ হাজার তিন জন করোনায় এবং বাকি ৫৪ হাজার ৪৩৫ জন করোনাসহ অন্যান্য রোগে আক্রান্ত ছিলো। 

তাদের গড় বয়স ৮০ বছরের বেশি। ৯০ শতাংশের বয়স ৬৫-এর উপরে। এ মৃত্যুর সংখ্যা শুধু হাসপাতালের প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রকাশ করা হয়েছে। প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও হতে পারে বলে শঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

লকডাউন প্রত্যাহারের পর চীনের বিরুদ্ধে আক্রান্ত ও মৃতের সংখ্যা গোপনের অভিযোগ উঠে। এদিন প্রকাশ করা মৃত্যুর সংখ্যা সরকারি হিসেবে। প্রকৃত সংখ্যা বেশি হতে পারে বলে ধারণা।

চীনা নববর্ষ উপলক্ষে সপ্তাহব্যাপী সরকারি ছুটির সময় দেশটির গ্রামাঞ্চলে করোনার সংক্রমণ আরও বেড়ে যাবে বলে সতর্ক করেছেন চীনের একজন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ।

আরও পড়ুন: বাইডেনের বাড়িতে মিললো আরও গোপন নথি

গত ডিসেম্বরে শেষের দিকে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা প্রকাশ বন্ধ করে দেয় চীন সরকার। এর আগে করোনাভাইরাসে মৃত্যুকে নতুন করে সংজ্ঞায়িত করেছে বেইজিং। 

নতুন নিয়ম অনুযায়ী, করোনায় মৃত্যুর তালিকায় তাদেরই অন্তর্ভুক্ত করা হবে, যারা কোভিড পজিটিভ ছিলেন এবং শ্বাসকষ্টে মারা গেছেন।


একাত্তর/এসজে

দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর