ইউক্রেন যুদ্ধের বাস্তবতায় সামরিক বাজেট বিপুল পরিমাণে বাড়ানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স।
শুক্রবার (২০ জানুয়ারি) ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এ ঘোষণা দিয়েছেন। খবর: আলজাজিরা।
ঘোষণায় ম্যাক্রোঁ বলেন, ২০২৪ থেকে ২০৩০ সাল পর্যন্ত সেনাবাহিনীর জন্য ৪০০ বিলিয়ন ইউরো (৪৩৩ বিলিয়ন ডলার) বরাদ্দ করা হবে। এটি আগের বাজেটের চেয়ে অনেক বেশি।
তিনি বলেন, ২০১৯ থেকে ২০২৫ সালের প্রতিরক্ষা বরাদ্দের উদ্দেশ্য ছিল আগের দশকগুলোতে এ খাতে দীর্ঘমেয়াদী কম বিনিয়োগের ক্ষতি পুষিয়ে নিয়ে সক্ষমতা অর্জন করা। তবে ২০২৪ থেকে ২০৩০ সালের পরিকল্পনার বাস্তবতা ভিন্ন।
আরও পড়ুন: জার্মান লেপার্ড ট্যাঙ্ক পাচ্ছে না ইউক্রেন
এখন জোরালো সংঘাতের আশঙ্কা মথায় রেখে কর্মসূচি নিতে হবে, যা ইউক্রেনে রুশ আগ্রাসনের পর আরও জরুরি হয়ে পড়েছে বলে উল্লেখ করেন ম্যাক্রোঁ।
একাত্তর/জো