ফ্রান্সকে রক্তাক্ত অতীত স্মরণ করিয়ে দিলেন আরাগচি

আলজেরিয়ায় গণহত্যা!

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পিএম

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোর সাম্প্রতিক সমালোচনার কঠোর জবাব দিয়ে ফরাসি ঔপনিবেশিক ইতিহাসের রক্তাক্ত অতীত স্মরণ করিয়ে দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আরাগচি ফরাসি মন্ত্রীর মন্তব্যকে দ্বিমুখী নীতি হিসেবে আখ্যায়িত করেন এবং আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধে ফরাসি বাহিনীর হাতে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির তথ্য উল্লেখ করেন।

একই সঙ্গে সাম্প্রতিক মার্কিন-ইসরাইলি সামরিক আগ্রাসনের সময় ইরানি কোমলমতি শিক্ষার্থীদের হত্যাকাণ্ডের বিষয়ে নীরব ভূমিকা পালন করায় ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা করেন তিনি।

আরাগচি তার বার্তায় উল্লেখ করেন, আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স প্রায় ১৫ লাখ মানুষকে নির্মমভাবে হত্যা করেছিল। যার দশভাগের একভাগ নামও প্যারিস আনুষ্ঠানিকভাবে নথিবদ্ধ করেনি এবং নিজেদের ঔপনিবেশিক অপরাধের জন্য কোনো ধরনের ক্ষমা চাইতেও অস্বীকার করে আসছে।

ফরাসি মন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, এসব মায়াকান্না বন্ধ করা উচিত, কারণ যুক্তরাষ্ট্রে যখন ইরানের শিক্ষার্থীদের হত্যা করেছিল তখন তাদের নীরবতাই প্রকৃত সত্য প্রকাশ করে দিয়েছিল।

১৮৩০ সালে ফ্রান্স আলজেরিয়া আক্রমণ করে এবং ১৯৬২ সালে স্বাধীনতা অর্জনের আগ পর্যন্ত এটি ফরাসি উপনিবেশ হিসেবে শাসিত হয়। ১৯৫৪ থেকে ১৯৬২ সাল পর্যন্ত পরিচালিত আট বছরের এই রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে ব্যাপক সংঘাত, বাস্তুচ্যুতি এবং ফরাসি বাহিনীর চরম নির্যাতন নথিভুক্ত রয়েছে।

আলজেরীয় ইতিহাসবিদ এবং দেশটির জাতীয় মুক্তি ফ্রন্টের মতে নিহতের সংখ্যা প্রায় ১৫ লাখ হলেও, এই যুদ্ধে ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছিলেন।

তথ্যসূত্র: তাসনিম নিউজ

একাত্তর/এআরএস
মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের রায় গাজায় ইসরায়েলের বিরুদ্ধে ওঠা গণহত্যার অভিযোগের বিচারেও গুরুত্বপূর্ণ আইনি নজির তৈরি করেছে। এই রায় ইসরায়েলের...
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা গণহত্যা নিয়ে বিশ্ব আদালতে ঐতিহাসিক নৈতিক ও আইনি বিজয়ের পরও সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, এই রায় আদৌ বাস্তবায়িত হবে কি না। কারণ, আইসিজের নিজস্ব কোনো বলপ্রয়োগকারী...
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ঐতিহাসিক এক রায়ে ঘোষণা করেছেন যে মিয়ানমার তার সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। বৃহস্পতিবার (১৯...
ট্রাম্প সোজা জানিয়ে দেন, আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না। বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক ক্ষমতাধর এই তিন দেশের অবস্থানের কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, পৃথিবীতে পারমাণবিক অস্ত্রের...
রাজধানীজুড়ে অভিযান চালিয়ে একদিনে বিভিন্ন অপরাধে জড়িত ৪৭৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরানো, শব্দদূষণ নিয়ন্ত্রণ ও জনস্বার্থ রক্ষায় আগামী এক ডিসেম্বর থেকে অননুমোদিত হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করবে ঢাকা মহানগর...
মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের রায় গাজায় ইসরায়েলের বিরুদ্ধে ওঠা গণহত্যার অভিযোগের বিচারেও গুরুত্বপূর্ণ আইনি নজির তৈরি করেছে। এই রায় ইসরায়েলের...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকারের সিরাজগঞ্জের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর