এয়ার ইন্ডিয়া ফ্রান্সের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস থেকে ২৫০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এই তথ্য জানায় টাটা-গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। খবর: পিটিআই।
এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের বাণিজ্যিক বিমান পরিষেবায় নতুন ইতিহাস তৈরি হবে বলেও দাবি তাদের।
এ চুক্তি প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘এই চুক্তি ভারত-ফ্রান্স মৈত্রীর নয়া প্রতীক।’
টাটা সন্সের চেয়ারম্যান নটরাজ চন্দ্রশেখর জানান, নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকের পর এ চুক্তি হয়েছে। তাদের কাছে এটি এক ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেন তিনি।
পিটিআই জানায়, ২৫০টি বিমানের মধ্যে ৪০টি চওড়া এ৩৫০ মডেলের বিমান ও ২১০টি সরুকায় বিমান থাকবে।
নটরাজ চন্দ্রশেখর জানান, চওড়া বিমানগুলো বেশি দূরের ফ্লাইটের জন্য ব্যবহার করা হবে।
আরও পড়ুন: বিবিসির দিল্লি-মুম্বাই কার্যালয়ে ইডি'র অভিযান
শুধু এয়ারবাস নয়, বেঙ্গালুরুতে ‘অ্যারো ইন্ডিয়া ২০২৩’সহ একাধিক বিদেশি বিমান নির্মাতা সংস্থার সঙ্গে ভারতীয় বিমান সংস্থাগুলোর চুক্তি হতে পারে বলে সরকারের একটি সূত্র জানায়।
একাত্তর/জো