দক্ষিণ কোরিয়ায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির কাছে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। 

শনিবার সকাল পৌনে ১০টার দিকে এফ-১৬ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয় বলে জানায় মার্কিন বাহিনী। খবর: সিএনএন।

মার্কিন সামরিক বাহিনী জানায়, ওসান বিমান ঘাঁটির কাছে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানটি প্রশিক্ষণ কাজে ব্যবহার হচ্ছিল। সেটি একটি কৃষিক্ষেত্রে বিধ্বস্ত হয়। তবে পাইলটকে বিধ্বস্ত যুদ্ধবিমান থেকে নিরাপদে বের করা গেছে। তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।

দক্ষিণ কোরিয়ার গিয়ঙ্গি প্রদেশের গভর্নর কিম ডং-ইওন টুইটারে জানান, স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনাস্থলে দায়িত্ব পালন করেছেন। 

আরও পড়ুন: কঙ্গোতে আকস্মিক বন্যায় ১৭৬ প্রাণহানি

মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী পরিচালিত ওসান বিমান ঘাঁটিটি উত্তর কোরিয়ার সীমান্ত থেকে ৪০ মাইল ভেতরে দক্ষিণ কোরিয়ায় অবস্থিত।


একাত্তর/জো