কোম্পানির কাঠামো পরিবর্তন ও ব্যয় সংকোচনের নীতি হিসেবে কর্মী ছাঁটাইয়ের তালিকায় যুক্ত হয়েছে এক সময়ের আলোচিত কোম্পানি ভোডাফোন।
ব্রিটিশ টেলিকম সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী তিন বছরে পর্যায়ক্রমে ১১ হাজারেরও বেশি কর্মী কাজ হারাতে যাচ্ছেন। খবর: সিএনএন।
বছরের পর বছর খারাপ পারফরম্যান্সের কারণে এমন পদক্ষেপ নেওয়ার কথা দাবি করা হচ্ছে কোম্পানির তরফে।
ভোডাফোন এক বিবৃতিতে জানিয়েছে, চাকরি ছাঁটাই যুক্তরাজ্যের সদর দফতর এবং অন্যান্য দেশের চলমান কার্যক্রমকে প্রভাবিত করবে।
ভোডাফোনের নতুন সিইও মার্গারিটা ডেলা ভ্যালে বলেন, আমাদের পারফরম্যান্স যথেষ্ট ভালো না। বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। ধারাবাহিকভাবে ভাল কাজ করে যেতে চাইলে পরিবর্তন আনা জরুরি।
গত মাসেই ভোডাফোনের দায়িত্ব নেন ডেলা ভ্যালে। এরপরই কোম্পানিকে ঢেলে সাজানোর আভাস দেন। তিনি বলেন, কোম্পানির পারফরম্যান্স ভাল না। এই কারণে গ্রাহকদের সুরক্ষায় অগ্রাধিকার দেবে ও সংস্থার বৃদ্ধির দিকে নজর দিচ্ছে। টেলিকম বাজারে প্রতিযোগিদের সঙ্গে পাল্লা দিতেই এই সিদ্ধান্ত।
আরও পড়ুন: মোখার তাণ্ডবে রাখাইনে কয়েক’শ মৃত্যু হতে পারে
ভোডাফেনের সবশেষ বার্ষিক প্রতিবেদন দেখা গেছে, বিশ্বজুড়ে এক লাখ কর্মী রয়েছে তাদের।
একাত্তর/জো