মোখার তাণ্ডবে রাখাইনে কয়েক’শ মৃত্যু হতে পারে

আপডেট : ১৬ মে ২০২৩, ০৪:২৩ পিএম

শক্তিশালী ঘূর্ণিঝড় মোখা বড় ধরনের তাণ্ডব চালিয়ে গেছে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের রাখাইনে। ঘূর্ণিঝড়ে অনেক ঘর-বাড়ি, সড়ক ও বিদ্যুৎ লাইন ভেঙে পড়েছে। 

মোখার তাণ্ডবে রাখাইনে কয়েক’শ মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে ওই এলাকায় কাজ করা মানবাধিকার সংস্থা। খবর: আলজাজিরা।

পার্টনার্স রিলিফ অ্যান্ড ডেভেলপমেন্ট নামের এ সাহায্যকারী সংস্থাটি রাখাইন রাজ্যে নিজেদের কার্যক্রম চালায়। তারা জানিয়েছে, রাজধানী সিত্তুয়ের কাছে যেসব রোহিঙ্গা বসবাস করেন তারা জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে তাদের আশ্রয় ক্যাম্পগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং ঘূর্ণিঝড়ের পরই ‘কয়েকশ মানুষের মৃত্যুর খবর’ পাওয়া গেছে।

রোহিঙ্গা অধিকারকর্মী ও ইউনিটি সরকারের মানবাধিকার মন্ত্রণালয়ের পরামর্শকের দায়িত্বে থাকা অং কো মো এক টুইটে জানান, শুধুমাত্র সিত্তুয়েতেই ৪০০ মানুষের মৃত্যু হয়েছে। তিনি ধ্বংসপ্রাপ্ত কিছু ভবনের ভিডিও প্রকাশ করেন। তবে ভিডিওতে বিস্তারিত কিছু জানাননি।

সরকারী হিসেবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। তবে অভিযোগ, মোখার আঘাতে কতজনের মৃত্যু হয়েছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এ বিষয়ে তথ্য নিয়ে লুকোচুরি করছে মিয়ানমার সামরিক সরকার। দেশটির মিডিয়ার ওপরও ব্যাপক বিধিনিষেধ রয়েছে এসব খবর প্রকাশে। এছাড়াও ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা তথ্য পাবার উপায় আরও দুরূহ করে তুলছে।

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রাখাইনের সিত্তুয়েতে। শহরটিতে কমপক্ষে দেড় লক্ষাধিক লোকের বসবাস। রোববার মোখা আঘাতের সময় ঘণ্টায় বাতাসের বেগ ছিল ১৫৫ মাইল (২৫০ কিলোমিটার)। গত এক দশকে এ অঞ্চলে এমন শক্তিশালী ঝড় আঘাত হানেনি।

২০১৭ সালের ক্র্যাকডাউনের পর এ অঞ্চলেই মূলত ঘরবাড়ি হারানো কয়েক লক্ষ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। বার্তাসংস্থা এএফপির সঙ্গে আলাপ হয়েছে এ অঞ্চলের রোহিঙ্গা শিবিরের এক নেতার। জান্তার ভয়ে নাম প্রকাশ না করার শর্তে তিনি বার্তাসংস্থাটিকে তিনি বলেন, সিত্তুয়ের উত্তর-পশ্চিম খাউং ডোকের কার গ্রামে ঝড়ের তাণ্ডবে অন্তত ২৪ জন মারা গেছেন। নিচু এলাকার রোহিঙ্গা গ্রাম ও আইডিপি ক্যাম্পে আরও কয়েকজন নিখোঁজ আছে বলেও এএফপিকে জানান তিনি।

এএফপির ধারণকৃত ফুটেজে দেখা গেছে, ঝড়ের তোড়ে নৌকাগুলো ভেঙে তীরে জমা হয়েছে। ভেঙ্গে গেছে সেতুর মতো শক্ত স্থাপনাও। 

আরও পড়ুন: নিউজিল্যান্ডে হোস্টেলে আগুন লেগে নিহত ছয়

স্থানীয় স্লাইকোন সেন্টারের তথ্য অনুযায়ী, সিত্তুয়েতে এখন পর্যন্ত সাড়ে ৮০০ ঘর ও ১৪টি হাসপাতাল বা ক্লিনিক ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা এখনও স্বাভাবিক অবস্থায় ফিরেনি। গুরুত্বপূর্ণ সড়ক নষ্ট হয়ে যান চলাচল বন্ধ রয়েছে। সোমবার পর্যন্ত রাখাইনের শহরটির সঙ্গে অন্যান্য জায়গার যোগযোগ কার্যত বিচ্ছিন্ন ছিল।


একাত্তর/জো

চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে থেকে শাসন অব্যাহত রাখছেন।
মিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচন দেশটির দীর্ঘদিনের সংকট উত্তরণে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক। 
মিয়ানমারের পশ্চিমাঞ্চলে একটি গ্রামীণ বাজারে জান্তা বাহিনীর বিমান হামলায় তিন শিশুসহ ১৭ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর