জানুয়ারিতেই প্রযুক্তিখাতে ২০ হাজারের বেশি কর্মী ছাঁটাই

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১১:৪৩ এএম

কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর জোর দিয়েই যাচ্ছে বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এর সরাসরি প্রভাব পড়ছে কর্মীদের ওপর। লেঅফস ডট ফাইয়ের প্রতিবেদন বলছে, ২০২৪ সালের প্রথম মাসেই বিশ্বজুড়ে প্রযুক্তিখাতে কর্মী ছাঁটাই হয়েছে ২০ হাজারেরও বেশি। কারণ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন এআইয়ে বিনিয়োগে ঝুঁকছে।

নিজের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ভয়াবহতা সম্পর্কে হুঁশিয়ারি দিয়ে অনেক আগেই গুগলের চাকরি ছেড়েছিলেন ‘এই গডফাদার’ জিওফ্রে হিন্টন। এখন তার সেই হুঁশিয়ারিই অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। কারণ বর্তমানে কর্মী ছাঁটাইয়ের প্রতিযোগিতায় নেমেছে প্রযুক্তি কোম্পানিগুলো।

২০২৪ সালের একমাস না পেরুতেই বিশ্বব্যাপী প্রযুক্তিখাতে চাকরি হারিয়েছে প্রায় ২০ হাজার কর্মী। কর্মী ছাঁটাই নিয়ে লেঅফস ডট ফাইয়ের সবশেষ পরিসংখ্যানে এমন তথ্যই উঠে এসেছে। কর্মী ছাঁটাই করে খরচ কমিয়ে সেই অর্থ এআই খাতে বিনিয়োগ করছে প্রতিষ্ঠানগুলো।

গেল সপ্তাহে গুগলের সিইও সুন্দর পিচাই, ছাঁটাই নিয়ে কর্মীদের সতর্ক করে বলেছেন, এই বছর আরও বেশি কর্মী ছাঁটাই হবে। কারণ কোম্পানিটি এখন এআইয়ে বিনিয়োগে বেশি মনোযোগ দিচ্ছে। চলতি মাসের শুরু থেকে এখন পর্যন্ত শত শত কর্মী ছাঁটাই করেছে গুগল।

সম্প্রতি জার্মান এন্টারপ্রাইজ সফটওয়্যার ফার্ম এসএপি ঘোষণা করেছে ২০২৪ সালে এআই বিজনেসে ফোকাস বাড়িয়ে ফার্মটি পুনর্গঠন করতে প্রায় ৮ হাজার কর্মী ছাঁটাই করবে তারা।

জোরালোভাবে এআইয়ে বিনিয়োগের কারণে চলতি মাসের শুরুতেই ভিডিও-স্ট্রিমিং এবং স্টুডিও বিভাগে শত শত কর্মী ছাঁটাই করেছে ই-কমার্স জায়ান্ট আমাজন।

ই-কমার্স জায়ান্টের ক্লাউড পরিষেবা ব্যবসা আমাজন ওয়েব সার্ভিসেস জানিয়েছে, ২০২৭ সালের মধ্যে জাপানে ক্লাউড কম্পিউটিং অবকাঠামো খাতে ২.২৬ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ করবে।

সবশেষ বলাই যায়, প্রযুক্তিবিশ্বে বেশ দাপটের সাথে রাজত্ব করেছে এআই। যার প্রভাবে সারা বিশ্বে ব্যাপক বিপর্যয় ঘটছে চাকরির বাজারে।

একাত্তর/আরএ
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক নজিরবিহীন হুঁশিয়ারিতে জানিয়েছে যে, ১ এপ্রিল থেকে তারা অ্যাপল, গুগল, মেটা এবং বোয়িংয়ের মতো ১৮টি শীর্ষস্থানীয় মার্কিন প্রযুক্তি ও শিল্প প্রতিষ্ঠানের ওপর...
প্রজেক্ট নিম্বাস নামে গুগলের অ্যালফাবেট ইনকর্পোরেট ও অ্যামাজনের সঙ্গে ইসরাইল সরকারের  ১২০ কোটি ডলারের একটি চুক্তি হয়। ওই চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ করায় ২৮ কর্মীকে বহিষ্কার করলো গুগল।
ব্যয় কমাতে এবং বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এক হাজার ৪০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে জনপ্রিয় বিমান সংস্থা স্পাইসজেট। এই সংখ্যক কর্মী সংস্থাটির বর্তমান কর্মশক্তির প্রায় ১৫ শতাংশ।
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি আর এআই নিয়ে গোটা দুনিয়া এখন জেরবার। এই প্রযুক্তির সাহায্য নানা ধরনের চমক হাজির হচ্ছে মানুষের সামনে। কখনও সেটি কল্যাণের, আবার কখনও কখনও দারুণ হুমকি। এমন কি এআই এর জনক...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর